শুক্রবার ● ৯ মে ২০২৫
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে দুই ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৪
নড়াইলে দুই ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৪

নড়াইল প্রতিনিধি ; নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় দুই ইউপি চেয়ারম্যানসহ চারজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। শুক্রবার (৯ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-নড়াইল সদরের আউড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম পলাশ, একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স্থানীয় আওয়ামী লীগ নেতা পলাশ মোল্যা, মুলিয়া ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা রবীন্দ্রনাথ অধিকারী এবং শেখহাটি ইউপি’র সাবেক মেম্বার রুহুল আমিন।
নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, গত বছরের ৪ আগস্ট নড়াইল সদরের মালিবাগ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে ১০ সেপ্টেম্বর সদর থানায় মামলা দায়ের হয়। মামলাটি দায়ের করেন-সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ। এ মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।






মহম্মদপুরে ঝটিকা অভিযানে ৫৬০০ লিটার তেল জব্দ
নড়াইলের লোহাগড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১
নড়াইলের লোহাগড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রকে নির্যাতনের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
পাইকগাছার পুলিশ কর্মকর্তার মায়ের খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে রহস্যজনক চুরি
পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে অবৈধ নেট-পাটা অপসারণ
মাগুরায়গৃহবধূ হত্যার প্রধান আসামি গ্রেফতার
পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজের নিচে সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ
পাইকগাছায় জ্বালানী তেল মজুদ রাখার অপরাধে এক ব্যাবসায়ীকে জরিমানা
আশাশুনির বদরতলা জেএস হাইস্কুলের কম্পিউটার অপারেটর নয়ন মৃধা বিদ্যুৎ স্পৃষ্টে নিহত 