শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

SW News24
শুক্রবার ● ১৬ মে ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » দেশ এখন ভালোই চলছে -প্রেস সচিব শফিকুল আলম
প্রথম পাতা » আঞ্চলিক » দেশ এখন ভালোই চলছে -প্রেস সচিব শফিকুল আলম
২১৮ বার পঠিত
শুক্রবার ● ১৬ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশ এখন ভালোই চলছে -প্রেস সচিব শফিকুল আলম

---
মাগুরা প্রতিনিধি : মাগুরা প্রেসক্লাবে আজ শুক্রবার বিকালে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন,দেশ এখন ভালোই চলছে। ফ্যাস্টিষ্ট সরকারের আমলে এদেশের মানুষ স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারেনি। সাংবাদিকদের উন্নয়নে সরকার কাজ করছে। আমরা ওয়েজ বোর্ড তৈরি করেছি । যেসব পত্রিকার মিডিয়া হাউজ মফস্বল সাংবাদিকদের বেতন ও সম্মানি দেয় না আমরা তাদের যথাযথ ভাবে প্রাপ্য বেতন দেওয়ার জন্য আহবান করেছি । কারণ একজন মফস্বল সাংবাদিক মাঠে মাঠে সংবাদ সংগ্রহ সঠিক তথ্য তুলে ধরে ।
তিনি আরো বলেন,আওয়ামীলীগ এখন নিষিদ্ধ হয়েছে । দেশের মানুষ স্বস্তি ফিরে পেয়েছে । সংস্কার হচ্ছে,পরিপূণ সংস্কার শেষে আগামী  ডিসেম্বর থেকে জুনের মধ্যে দেশে একটি পার্লামেন্ট সরকারের নির্বাচন অনুষ্ঠিত হবে । এ জন্য সরকার বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মতবিনিময় করছে । আমরা চাই একটি নিরপেক্ষ ও স্বাধীন নির্বাচন ।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক,যুগ্ম-সম্পাদক মাসুম বিল্লাহ,দপ্তর সম্পাদক শেখ ইলিয়াস মিথুন,ক্রীড়া সম্পাদক শাহীন আলম তুহিন,নির্বাহী সদস্য শরীফ তেহরান টুটুল ,সদস্য রূপক আইচ,সদস্য শরীফ স্বাধীন প্রমুখ । সভা শেষে প্রেস সচিব মাগুরা প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে সন্তোষ প্রকাশ করে বলেন ,মাগুরা প্রেসক্লাব খুলনা বিভাগের মধ্যে একটি সমৃদ্ধ প্রেসক্লাব,যেখানে সাংবাদিকদের উন্নয়নে নানামুখী কার্যক্রম পরিচালিত হচ্ছে। আগামীতে সাংবাদিকদের মান উন্নয়নে মাগুরা প্রেসক্লাব আরো অগ্রনী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন ।





আঞ্চলিক এর আরও খবর

মাগুরায় ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা মাগুরায় ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা
পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন
ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে  হামলার এক মাস পর সংস্কার হচ্ছে ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)