শুক্রবার ● ১৬ মে ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » দেশ এখন ভালোই চলছে -প্রেস সচিব শফিকুল আলম
দেশ এখন ভালোই চলছে -প্রেস সচিব শফিকুল আলম

মাগুরা প্রতিনিধি : মাগুরা প্রেসক্লাবে আজ শুক্রবার বিকালে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন,দেশ এখন ভালোই চলছে। ফ্যাস্টিষ্ট সরকারের আমলে এদেশের মানুষ স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারেনি। সাংবাদিকদের উন্নয়নে সরকার কাজ করছে। আমরা ওয়েজ বোর্ড তৈরি করেছি । যেসব পত্রিকার মিডিয়া হাউজ মফস্বল সাংবাদিকদের বেতন ও সম্মানি দেয় না আমরা তাদের যথাযথ ভাবে প্রাপ্য বেতন দেওয়ার জন্য আহবান করেছি । কারণ একজন মফস্বল সাংবাদিক মাঠে মাঠে সংবাদ সংগ্রহ সঠিক তথ্য তুলে ধরে ।
তিনি আরো বলেন,আওয়ামীলীগ এখন নিষিদ্ধ হয়েছে । দেশের মানুষ স্বস্তি ফিরে পেয়েছে । সংস্কার হচ্ছে,পরিপূণ সংস্কার শেষে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে দেশে একটি পার্লামেন্ট সরকারের নির্বাচন অনুষ্ঠিত হবে । এ জন্য সরকার বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মতবিনিময় করছে । আমরা চাই একটি নিরপেক্ষ ও স্বাধীন নির্বাচন ।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক,যুগ্ম-সম্পাদক মাসুম বিল্লাহ,দপ্তর সম্পাদক শেখ ইলিয়াস মিথুন,ক্রীড়া সম্পাদক শাহীন আলম তুহিন,নির্বাহী সদস্য শরীফ তেহরান টুটুল ,সদস্য রূপক আইচ,সদস্য শরীফ স্বাধীন প্রমুখ । সভা শেষে প্রেস সচিব মাগুরা প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে সন্তোষ প্রকাশ করে বলেন ,মাগুরা প্রেসক্লাব খুলনা বিভাগের মধ্যে একটি সমৃদ্ধ প্রেসক্লাব,যেখানে সাংবাদিকদের উন্নয়নে নানামুখী কার্যক্রম পরিচালিত হচ্ছে। আগামীতে সাংবাদিকদের মান উন্নয়নে মাগুরা প্রেসক্লাব আরো অগ্রনী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন ।






পাইকগাছায় সড়কের গা ঘেঁষে বৃক্ষরোপণ; ঠিকাদারের দাবি,কর্তৃপক্ষের নকশা অনুযায়ী কাজ
পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্ন ক্যাম্পেইন অনুষ্ঠিত
পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত
বিএফআরআই এর ডিজির লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন
মাগুরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোন বিকল্প নাই….. মৎস্য ও প্রাণী সম্পদ সচিব
পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ 