শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

SW News24
শুক্রবার ● ১৬ মে ২০২৫
প্রথম পাতা » ব্যবসা-বাণিজ্য » মাগুরায় গরমে তালের শাঁসের কদর বেড়েছে
প্রথম পাতা » ব্যবসা-বাণিজ্য » মাগুরায় গরমে তালের শাঁসের কদর বেড়েছে
৪৬১ বার পঠিত
শুক্রবার ● ১৬ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় গরমে তালের শাঁসের কদর বেড়েছে

---
শাহীন আলম তুহিন,মাগুরা থেকে : মাগুরায় তীব্র গরমে তালের শাঁসের কদর বেড়েছে। জ্যৈষ্ঠ মাসের শুরুতে এখন গ্রামে হাটে বাজারে এ তালের শাঁস বিক্রি হচ্ছে । পাশাপাশি শহরেও তালের শাঁেসর কদর রয়েছে। গরম বেড়ে যাওয়ায় ভ্যান যোগের তাল বোঝাই করে শহরের বিভিন্ন পাড়া মহল্লায় এ তালের শাঁস বিক্রি হচ্ছে। শুক্রবার শাগুরা শহরতলীর বিভিন্ন পাড়া মহল্লায় ঘুরে এ চিত্র দেখা গেছে ।
তালের শাসঁ বিক্রেতা মনিরুল ইসলাম বলেন ,গরম বেড়ে যাওয়ায়  তালের শাঁসের কদর বেড়েছে। জৈষ্ঠ্য মাসের শুরুতে আমরা বিভিন্ন গ্রামে গিয়ে এ তাল সংগ্রহ করি । তাল গাছ প্রতি আমরা ২ হাজার থেকে ৩ হাজার টাকার মধ্যে ক্রয় করি। এখনর অনেক তাল গাছের শাসঁ পরিপক্ক হয়নি । তবুও উঠতি অনেক তাল গাছের তাল কিছুটা পরিপক্ক হয়েছে। অনেকে নরম শাঁস পছন্দ করেন ,আবার কেউ কেউ একটু শক্ত শাঁস খেতে চান। তবে শক্ত শাঁস পরিপক্ক হতে এখনো পনেরো বিশ দিন লাগবে। এখন আমরা যে তালের শাঁস পাচ্ছি তা একটু নরম। আর এ নরম শাঁস ছোট শিশুরা বেশি পছন্দ করে। শিশুদের পাশাপাশি নানা বয়সি মানুষের পছন্দ তালের শাঁস। আমরা ভ্যান যোগে গ্রাম থেকে তাল সংগ্রহ করে শহরের বিক্রি করি। শহরে একটু দাম ভালো পাই। তাই লাভও ভালো। প্রতি তাল আমরা ১০ টাকা বিক্রি করি। আবার ৩টি তাল নিলে ২০ টাকা নিই । প্রতিদিন আমাদের ১শ’ থেকে ২শ’ তাল বিক্রি হয়। সেখানে আমাদের সব খরচ বাদে  ৮শ’ টাকা থাকে।
শিশু হামিম বলেন,আমি তালের শাঁস খুব পছন্দ করি।  তালের নরম শাঁস খেতে খুবই মজা। বিশেষ করে তালের শাঁসের মধ্যে মিষ্টি পানি আমার ভালো লাগে। আমার বাবা আমাকে এ তালের শাঁস নিতে দেন।
শাহ আলম নামে এক ক্রেতা বলেন ,আমি আমার ছেলে-মেয়েদের জন্য তালের শাঁস কিনে নিয়ে যাচ্ছি। তারা এ তালের শাঁস খুবই পছন্দ করে। পাশাপাশি আমিও এ তালের শাঁস খেতে পছন্দ করি। প্রতি বছর জৈষ্ঠ্য মাসের অন্যান্য ফলের তুলনায় তালের শাঁেসর স্বাদ অন্য রকম।
নারী ক্রেতা নামমুন নাহার রতœা বলেন,আমার সন্তানরা তালের শাঁস খুব পছন্দ করে। গরমে এ তালের শাঁস খেলে অনেক উপকার পাওয়া যায়। তালের শাঁস শরীরের তৃষ্ণা মেটায়। আমি প্রায়ই তালের শাঁস কিনে শিশুদের খাওয়ায়। বছরের অন্যান্য ফলের মধ্যে তাল  অন্যতম। তালের শাঁস ছাড়া তাল পেকে গেলে তা দিয়ে ভালো পিঠা তৈরি হয়।





ব্যবসা-বাণিজ্য এর আরও খবর

ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তে ব্যস্ততা বেড়েছে গ্রামের দর্জি দোকানে ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তে ব্যস্ততা বেড়েছে গ্রামের দর্জি দোকানে
পাইকগাছায় ঈদের বাজারে জমে উঠেছে পাইকগাছায় ঈদের বাজারে জমে উঠেছে
বিদেশে কুচে মাছের চাহিদা বাড়ায় মাছ চাষিরা এখন কুচের প্রতি ঝুঁকছেন বিদেশে কুচে মাছের চাহিদা বাড়ায় মাছ চাষিরা এখন কুচের প্রতি ঝুঁকছেন
মাগুরায় পাটকাটিতে জীবন জীবিকা নদী তীরবর্তী কৃষকদের মাগুরায় পাটকাটিতে জীবন জীবিকা নদী তীরবর্তী কৃষকদের
১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু
নড়াইলে ইজি ফ্যাশন শোরুম উদ্বোধন করলেন ক্রিকেটার আশরাফুল নড়াইলে ইজি ফ্যাশন শোরুম উদ্বোধন করলেন ক্রিকেটার আশরাফুল
যশোরে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে খাঁটি গুড় তৈরি কার্যক্রম উদ্বোধন যশোরে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে খাঁটি গুড় তৈরি কার্যক্রম উদ্বোধন
পাইকগাছায় বাণিজ্যিকভাবে দুম্বা পালন করে সফল আশরাফুজ্জামান পাইকগাছায় বাণিজ্যিকভাবে দুম্বা পালন করে সফল আশরাফুজ্জামান
প্রকৃতিতে শীত উঁকি দিচ্ছে, বাড়ছে লেপ-তোশকের চাহিদা প্রকৃতিতে শীত উঁকি দিচ্ছে, বাড়ছে লেপ-তোশকের চাহিদা
মাগুরায় পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে সভা মাগুরায় পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে সভা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)