শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

SW News24
সোমবার ● ১৯ মে ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় মাদকের প্রতিরোধ ও যুব সমাজের সম্পৃক্ত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় মাদকের প্রতিরোধ ও যুব সমাজের সম্পৃক্ত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
২২১ বার পঠিত
সোমবার ● ১৯ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় মাদকের প্রতিরোধ ও যুব সমাজের সম্পৃক্ত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

---
মাগুরা প্রতিনিধি : মাগুরায়“ মাদকের প্রতিরোধ ও যুব সমাজের সম্পৃক্ত” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১ টায় ইটখোলা আবালপুর রোভা ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্রে এডাব মাগুরা জেলা শাখা এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে এডাব মাগুরা জেলা শাখার সভাপতি কাজী কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম । বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে  জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: জাকির হোসেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: ইলিয়াসুর রহমান ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: নাসির উদ্দিন । সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন এডাব মাগুরা জেলা শাখার সদস্য সচিব সাবিনা ইয়াসমিন মেরি ও ধারণাপত্র উপস্থাপন করেন এডাব মাগুরা জেলা শাখার সহ-সভাপতি শফিকুল রহমান পিন্টু ।
সেমিনারে জানানো হয়, দেশে মাদকের ভয়াবহতা দিন দিন বাড়ছে। তাই মাদক প্রতিরোধে সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। মাদক প্রতিরোধে মাদব দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,পুলিশ প্রশাসন কাজ করছে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক প্রতিরোধে ভূমিকা রাখার আহবান জানানো হয়। সেমিনারে বিভিন্ন সংস্থার প্রধান,নারী সংগঠনের নেত্রী ,সুধীজন ও সাংবাদিক উপস্থিত ছিলেন।





আঞ্চলিক এর আরও খবর

মাগুরার জেলা প্রশাসকগুরুতর অসুস্থ; এয়ার অ্যাম্বুলেন্সে  ঢাকায় নেওয়া হয়েছে মাগুরার জেলা প্রশাসকগুরুতর অসুস্থ; এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে
পাইকগাছায় নারীদের আয়বৃদ্ধিতে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ পাইকগাছায় নারীদের আয়বৃদ্ধিতে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ
শ্যামনগরের গাবুরাতে দুর্যোগে উদ্ধার অভিযানের জন্য সরঞ্জামাদি বিতরণ শ্যামনগরের গাবুরাতে দুর্যোগে উদ্ধার অভিযানের জন্য সরঞ্জামাদি বিতরণ
পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর চিরবিদায় পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর চিরবিদায়
মোরেলগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বাড়াতে কর্মশালা মোরেলগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বাড়াতে কর্মশালা
বয়স্ক বন্দিদের নিয়ে মাগুরা জেলা কারাগারের স্বাস্থ্যসেবায় ব্যতিক্রমী উদ্যোগ বয়স্ক বন্দিদের নিয়ে মাগুরা জেলা কারাগারের স্বাস্থ্যসেবায় ব্যতিক্রমী উদ্যোগ
বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
মাগুরায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি পর্যায়ে সচেতনতা কার্যক্রম মাগুরায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি পর্যায়ে সচেতনতা কার্যক্রম
মাগুরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপণ ও মানববন্ধন মাগুরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপণ ও মানববন্ধন
মাগুরায় ইন্টাস ডক্টর’স সোসাইটির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ মাগুরায় ইন্টাস ডক্টর’স সোসাইটির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

আর্কাইভ