সোমবার ● ১৯ মে ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় শিশু কল্যাণে পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
পাইকগাছায় শিশু কল্যাণে পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
পাইকগাছায় দুই দিন ব্যাপী শিশু কল্যাণে পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট পাইকগাছা লোনা পানি কেন্দ্র হল রুমে পাইকগাছা এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এরিয়া প্রোগ্রাম ম্যানেজার বিভুদান বিশ্বাস এর সভাপতিত্বে দুই দিন ব্যাপী কর্মশালার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা এরিয়া কো- অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার, খুলনা, রাজশাহী ও বরিশাল ক্লাস্টার ডেপুটি ডিরেক্টর রাজু উইলিয়াম রোজারিও, ম্যানেজার কমিউনিটি এনগেজমেন্ট এন্ড পার্টনারিং মোঃ তাসফিক-ই-হাবীব, প্রোগ্রাম কোয়ালিটি ম্যানেজার সাইলাস দাস গুপ্ত, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম ও খুলনা ইউনিভার্সিটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সাধন স্বর্ণকার। কর্মশালায় শুভেচ্ছা বক্তৃতা করেন এরিয়া প্রোগ্রাম ম্যানেজার বিভুদান বিশ্বাস। শুভেচ্ছা বক্তব্য ও উদ্দেশ্য বর্ণনা করেন, খুলনা, রাজশাহী ও বরিশাল ক্লাস্টার ডেপুটি ডিরেক্টর রাজু উইলিয়াম রোজারিও। কর্মশালায় সিনিয়র প্রোগ্রাম অফিসার নিউটন গোমেজ এর সঞ্চালনায় বক্তব্য ও মতামত প্রকাশ করেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, মেডিকেল অফিসার ডা. শাকিলা আফরোজ, প্রভাষক লুৎফা ইয়াসমিন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান, ডিএসকে রিজিওনাল ম্যানেজার মোঃ আবুল হাসান সিদ্দিকী, প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, আব্দুল্লাহ সরদার প্রমুখ।






পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন
ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ 