সোমবার ● ১৯ মে ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় মাদকের প্রতিরোধ ও যুব সমাজের সম্পৃক্ত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
মাগুরায় মাদকের প্রতিরোধ ও যুব সমাজের সম্পৃক্ত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি : মাগুরায়“ মাদকের প্রতিরোধ ও যুব সমাজের সম্পৃক্ত” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১ টায় ইটখোলা আবালপুর রোভা ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্রে এডাব মাগুরা জেলা শাখা এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে এডাব মাগুরা জেলা শাখার সভাপতি কাজী কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম । বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: জাকির হোসেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: ইলিয়াসুর রহমান ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: নাসির উদ্দিন । সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন এডাব মাগুরা জেলা শাখার সদস্য সচিব সাবিনা ইয়াসমিন মেরি ও ধারণাপত্র উপস্থাপন করেন এডাব মাগুরা জেলা শাখার সহ-সভাপতি শফিকুল রহমান পিন্টু ।
সেমিনারে জানানো হয়, দেশে মাদকের ভয়াবহতা দিন দিন বাড়ছে। তাই মাদক প্রতিরোধে সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। মাদক প্রতিরোধে মাদব দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,পুলিশ প্রশাসন কাজ করছে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক প্রতিরোধে ভূমিকা রাখার আহবান জানানো হয়। সেমিনারে বিভিন্ন সংস্থার প্রধান,নারী সংগঠনের নেত্রী ,সুধীজন ও সাংবাদিক উপস্থিত ছিলেন।






পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন
ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ 