সোমবার ● ১৯ মে ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » শ্যামনগরে নারী কৃষকদের দক্ষতা উন্নয়নে জলবায়ু সহনশীল কৃষি প্রশিক্ষণ
শ্যামনগরে নারী কৃষকদের দক্ষতা উন্নয়নে জলবায়ু সহনশীল কৃষি প্রশিক্ষণ

পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি; সিসিডিবি একটি উন্নয়নমুলক বেসরকারি সংস্থা। সংস্থাটি মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। সেই লক্ষ্যে এনগেজ প্রকল্প নারীদের নেতৃত্ব উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরণের কার্যক্রম বাস্তবায়ন করছে।
১৯ মে ২০২৫ ইং সকাল ৯ টা থেকে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ সিসিডিবি-এনগেজ প্রকল্প অফিসে ২ দিনব্যাপী কৃষি প্রশিক্ষণের আয়োজন করা হয়। দুই বেজে প্রশিক্ষণটি ২২ মে ২০২৫ ইং তারিখ পর্যন্ত চলবে।
উক্ত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন এবং শুভেচ্ছা বক্তব্য দেন এনগেজ-প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী। প্রশিক্ষণটিতে প্রধান অতিথি ও প্রধান প্রশিক্ষ হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল হুদা, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জামাল হোসেন, এনগেজ প্রকল্পে নারী সদস্যরা ও এনগেজ প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ প্রমূখ।
প্রধান অতিথি উক্ত প্রশিক্ষণটির উদ্বোধন করেন। তিনি পোকার জীবনকাল, বেড পদ্ধতিতে সবজি চাষ, কোন মৌসুমে কোন সবজি ভালো হয় তা নিয়ে আলোচনা করেন। সহকারি প্রশিক্ষক উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জামাল হোসেন পারিবারিক পুষ্টি এবং পারিবারিক ভাবে সবজি চাষ ও জৈব কীটনাশক তৈরি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। চার দিনের এই প্রশিক্ষণে ২দিন প্রশিক্ষণার্থীদের খামার বাড়িতে নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।






মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান
মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন
পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা
পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা
সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম 