শনিবার ● ২৪ মে ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ
পাইকগাছায় উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ
পাইকগাছা প্রতিনিধি ; পাইকগাছায় ৪দিন ব্যাপী ৫টি সেশনে উপজেলার ১০টা ইউনিয়নের ইউপি সদস্যের নিয়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে থেকে ৪ দিনব্যাপী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের সদস্যদের কে নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, ভারপ্রাপ্ত ওসি মোঃ ইদ্রিসুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার এবং গ্রাম আদালত বিষয়ক উপজেলা প্রতিনিধি শিশির চৌকিদার। প্রশিক্ষণে গ্রাম আদালত গঠন, গ্রাম আদালতের শক্তি, এখতিয়ার, ক্ষমতা, গ্রাম আদালত কর্তৃক বিচারযোগ্য মামলার তফসিলের প্রথম অংশে ফৌজদারি ও দ্বিতীয় অংশে দেওয়ানি বিষয় নিয়ে ভিডিও প্রদর্শনী ও প্রজেক্টের মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হয়।






পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন
পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা
পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা
সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
অত্যাধুনিক সুবিধা সহ মডেল পাইকগাছা গড়ে তুলব.. পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে মনিরুল হাসান বাপ্পী
পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন 