শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

SW News24
বুধবার ● ১৮ জুন ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » শ্যামনগরে স্থানীয় সম্পদ ভিত্তিক উন্নয়ন (এবিসিডি) প্রশিক্ষণ
প্রথম পাতা » আঞ্চলিক » শ্যামনগরে স্থানীয় সম্পদ ভিত্তিক উন্নয়ন (এবিসিডি) প্রশিক্ষণ
২২৬ বার পঠিত
বুধবার ● ১৮ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্যামনগরে স্থানীয় সম্পদ ভিত্তিক উন্নয়ন (এবিসিডি) প্রশিক্ষণ

 

 ---

পরিতোষ কুমার বৈদ্য; শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি; সিসিডিবি-এনগেজ প্রকল্প মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারীদের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। তারই ধারাবাহিকতায় ১৭ ও ১৮ জুন ২০২৫ তারিখ শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের সিসিডিবি এনগেজ প্রকল্প অফিসে দুই দিনব্যাপী দুই ব্যাচে এবিসিডি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

 

উক্ত প্রশিক্ষণের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি-এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রানী। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নীলিমা রানী, সিসিডিবি-পিসিআরসিবি প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর সুজন বিশ্বাস এবং সিসিডিবি-সিসিআরবি প্রকল্পের ফিল্ড অফিসার নির্মল টুডু। এছাড়া আরও উপস্থিত ছিলেন সিসিডিবি-এনগেজ প্রকল্পের সকল কর্মীবৃন্দ, অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন ২টি ব্যাচে সিসিডিবি এনগেজ প্রকল্পের নারী দলের মোট ৪০ জন সদস্য প্রমূখ।

 

প্রশিক্ষণ শেষে কাজল বেগম বলেন, আমি নিজে কি করতে পারি তা খুঁজে বের করতে হবে। অন্যের উপর ভরসা করে থাকলে আমরা উন্নতি করতে পারবো না।

 

অমৃতা রানী বলেন, আমাদেরকে আপনাদের সাহায্য ছাড়া কিছু করার চেষ্টা করতে হবে। সিসিডিবি না থাকলেও যেন আমরা আমাদের কাজ চলমান রাখতে পারি এই বিষয়টা আমরাই প্রশিক্ষণ থেকে শিখলাম। নিলু সরদার বলেন, আমরা আজ কিছু নতুন নতুন বিষয় শিখতে পেরেছি, যেমন- লিকি বাকেট বিষয়টা আমাদের জানা ছিল না।

 

স্বপ্না আক্তার বিউটি বলেন, আমাদের একটি ভুল ধারণা ছিল আমরা ভাবতাম আমাদের ব্যয় বেশি আয় কম। কিন্তু আজ আমরা বুঝলাম যে, আমাদের আয় আছে কিন্তু আমরা সেটা দেখতে পাই না।  এই প্রশিক্ষণ থেকে আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। এমন একটি প্রশিক্ষণ আয়োজন করার জন্য  সিসিডিবিকে ধন্যবাদ জানাচ্ছি।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন
ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে  হামলার এক মাস পর সংস্কার হচ্ছে ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)