বুধবার ● ২৫ জুন ২০২৫
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
![]()
“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়” প্রতিপাদ্যকে সামনে রেখে পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস -২০২৫ উদযাপন উপলক্ষ্যে সচেতনতা মূলক র্যালি ও বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে এবং ডিএসকে নবপল্লব এর সহযোগিতায় বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে থেকে একটি বর্ণাঢ্য র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, পরিসংখ্যান কর্মকর্তা কবিরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আতাউর রহমান, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, ডরপ উপজেলার সময়ন্বয়ক পিন্টু চন্দ্র দাস, ডিএসকের মনিটরিং অফিসার মোঃ রেজাউল ইসলাম, জাগরণী’র ম্যানেজার ফরিদুল ইসলাম, ডিএসকের মোঃ জাহিদুর রহমান, সিএ কৃষ্ণপদ মন্ডল, সাখাওয়াত হোসেন, মোস্তাফিজুর রহমান প্রমুখ। এসময় উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, প্লাস্টিক পরিবেশ দূষণে মারাত্মক ক্ষতিকর। পরিবেশ রক্ষায় এখনই সময় এটি বন্ধ করার। তিনি উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে পরিবেশবান্ধব সবুজায়ন তথা বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান।






পাইকগাছায় শীতার্ত মানুষের মাঝে বনবিবির শীতবস্ত্র বিতরণ
গাছে পেরেক লাগালে ২০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় জাতীয় পাখি দিবস পালিত
তীব্র শীতে আগুন পোহাতে ধুম পড়েছে গ্রামে
পাইকগাছায় ফুটপথের দোকানে শীতবস্ত্র বেচাকেনার ধুম লেগেছে
পাইকগাছায় পাখি শিকার রোধে বনবিবি’র লিফলেট বিতরণ
পাইকগাছায় পাখি শিকার রোধে লিফলেট বিতরণ
পাইকগাছায় পাখিদের নিরাপদ বাসা তৈরির জন্য গাছে মাটির পাত্র স্থাপন
শীতে বেড়েছে পাখি শিকারিদের দৌরাত্ম্য
পাইকগাছায় পাখি সুরক্ষায় গণসচেতনতামূলক মাঠসভা ও গাছে পাখির বাসা স্থাপন 