শনিবার ● ২৮ জুন ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছার নতুন বাজারে মুদি দোকানের টিনের চাল কেটে দুঃসাহসিক চুরি
পাইকগাছার নতুন বাজারে মুদি দোকানের টিনের চাল কেটে দুঃসাহসিক চুরি
খুলনা পাইকগাছার নতুন বাজারের ভাই ভাই স্টোর মুদি দোকানের টিনের চাল ও সিলিং কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। ২৭ জুন শুক্রবার রাতের যে কোনো সময় বাজারের ভাই ভাই স্টোরে চুরির এ ঘটনা ঘটে। দোকানের ক্যাশবাক্স থেকে নগদ প্রায় ৩ লক্ষ টাকাসহ বিভিন্ন পণ্য চুরি হয়েছে।
জানা গেছে, নতুন বাজারের সব থেকে বড় মুদির দোকার ভাই ভাই স্টোর। মালিক স্বপন দেবনাথ ও তপন দেবনাথ দুই ভাই দোকান পরিচালনা করেন। ইতি পুর্বে বাজারের প্রতিষ্ঠিত এ দোকানে একই ভাবে দুইবার টিনের চালা ও সিলিং কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দোকানের সামনের চাল জুড়ে বড় একটি সাইন বোর্ড দেওয়া ছিলো। সংঘবদ্ধ চোরেরাে এ সাইন বোর্ডের আড়ালে বসে চাল কেটে দোকানে ঢুকেছে।
দোকান মালিক স্বপন দেবনাথ জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যাই। শনিবার সকালে দোকান খুলে ডেস্কের উপর প্রচুর জল পড়তে দেখি। উপরে তাকিয়ে দেখি চাল খোলা ও ক্যাশ বাক্সের তালা ভাঙ্গা ভিতরে কোন টাকা নেই। এঘটনায় দোকান মালিক তপন দেবনাথ পাইকগাছা থানায় অভিযোগ করেছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।






পাইকগাছায় ঘরের তালা ভেঙ্গে ১২ লাখ টাকার স্বর্ণালংকার চুরি
মাগুরায় নকল বিএসটিআইর সিল ব্যবহার; ৬০ হাজার টাকা জরিমানা প্রতিষ্ঠানকে
শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার; বাইকসহ রুমমেট পালাতক
মাগুরায় রাজিয়া হত্যা মামলায় হাসান শেখের মৃত্যুদণ্ড
পাইকগাছায় প্রাকৃতিক উৎস থেকে আহরণ করা চিংড়ি পোনা জব্দ করে নদীতে অবমুক্ত
পাইকগাছা পূজা পরিষদের ভাবমূর্তি নষ্ট করতে বর্ধিত সভা ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ
পাইকগাছায় নামাজরত অবস্থায় তামান্নাকে কুপিয়ে গুরুতর জখম করেছে সাবেক স্বামী
মাগুরায় মাদকসহ আটক দুই; ১৫ দিনের কারাদণ্ড
সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন ডাকাত আত্মসমর্পণ করেছে 