শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
বুধবার ● ২৩ জুলাই ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » কয়রা উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » আঞ্চলিক » কয়রা উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত
১৭২ বার পঠিত
বুধবার ● ২৩ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কয়রা উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

 ---প্রেস রিলিজ ; বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। বিশেষ করে দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকাযেখানে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা বৃদ্ধি, অকাল বৃষ্টি ও দীর্ঘস্থায়ী খরার মতো প্রাকৃতিক দুর্যোগ দিন দিন বেড়েই চলেছে। এই জটিল জলবায়ু পরিস্থিতিতে স্থানীয় পর্যায়ে অভিযোজন ও প্রতিরোধমূলক উদ্যোগ জোরদার করার লক্ষ্যে কয়রা উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

২৩ জুলাই  সকাল ১১টায় কয়রা উপজেলার সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স-এর সহযোগিতায় আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি জনাব মোঃ খায়রুল আলম। সভায় উপস্থিত ছিলেন ফোরামের সম্পাদক মোঃ হুমায়ূন কবির, যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ, সদস্য চম্পাবতী তরফদার প্রমুখ। সভায় জলবায়ু পরিবর্তনের অভিঘাত, স্থানীয় পর্যায়ে অভিযোজনের চ্যালেঞ্জ, এবং আগামী ৬ মাসের বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

সভায় সভাপতির বক্তব্যে মোঃ খায়রুল আলম বলেন, “জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সংকট হলেও এর প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে উপকূলীয় জনপদে। আমাদের জনগণ প্রতিনিয়ত দুর্যোগের মুখোমুখি হচ্ছে, অথচ তারা এর জন্য দায়ী নয়। এই বৈষম্যমূলক পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় ও জাতীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি।তিনি আরও বলেন,”জলবায়ু ইস্যু এখন মানবিক ও সামাজিক ন্যায্যতার প্রশ্নে পরিণত হয়েছে। সরকারের পাশাপাশি নাগরিক সমাজকেও এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে হবে।

 

সভায় গৃহীত কর্মপরিকল্পনার মধ্যে উল্লেখযোগ্য ছিলউপকূলীয় জনগণের মধ্যে জলবায়ু সচেতনতা বৃদ্ধি, লবণাক্ততা সহনশীল ফসল চাষে উৎসাহ প্রদান, দুর্যোগ প্রস্তুতি বৃদ্ধি, এবং সরকারি-বেসরকারি উদ্যোগে সমন্বয়ের মাধ্যমে অধিকার আদায়ের কৌশল গ্রহণ। ফোরামের সদস্যরা আশা প্রকাশ করেন, এই পরিকল্পনাগুলো শুধু ফোরামের কাগজে-কলমে সীমাবদ্ধ থাকবে না, বরং বাস্তবে উপকূলবাসীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে এবং জলবায়ু ন্যায্যতার পথে বড় পদক্ষেপ হিসেবে কাজ করবে।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় নারীদের আয়বৃদ্ধিতে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ পাইকগাছায় নারীদের আয়বৃদ্ধিতে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ
শ্যামনগরের গাবুরাতে দুর্যোগে উদ্ধার অভিযানের জন্য সরঞ্জামাদি বিতরণ শ্যামনগরের গাবুরাতে দুর্যোগে উদ্ধার অভিযানের জন্য সরঞ্জামাদি বিতরণ
পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর চিরবিদায় পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর চিরবিদায়
মোরেলগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বাড়াতে কর্মশালা মোরেলগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বাড়াতে কর্মশালা
বয়স্ক বন্দিদের নিয়ে মাগুরা জেলা কারাগারের স্বাস্থ্যসেবায় ব্যতিক্রমী উদ্যোগ বয়স্ক বন্দিদের নিয়ে মাগুরা জেলা কারাগারের স্বাস্থ্যসেবায় ব্যতিক্রমী উদ্যোগ
বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
মাগুরায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি পর্যায়ে সচেতনতা কার্যক্রম মাগুরায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি পর্যায়ে সচেতনতা কার্যক্রম
মাগুরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপণ ও মানববন্ধন মাগুরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপণ ও মানববন্ধন
মাগুরায় ইন্টাস ডক্টর’স সোসাইটির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ মাগুরায় ইন্টাস ডক্টর’স সোসাইটির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ
মাগুরায় তীব্র গরমে  জনজীবন বিপর্যস্ত; ঘরে ঘরে জ্বরের শঙ্কা মাগুরায় তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত; ঘরে ঘরে জ্বরের শঙ্কা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)