সোমবার ● ২১ জুলাই ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » মাগুরায় শহীদ জিয়া ও তারেক রহমানের প্রতি আপত্তিকর কটুক্তি প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল
মাগুরায় শহীদ জিয়া ও তারেক রহমানের প্রতি আপত্তিকর কটুক্তি প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল
মাগুরা প্রতিনিধি : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অবমাননাকর ও আপত্তিকর কটুক্তির প্রতিবাদে সোমবার সকালে জাতীয়তাবাদী শ্রমিক দলের পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে মাগুরা জেলা জেলা শ্রমিক দল আয়োজনে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের ইসলামপুরস্থ বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে চৌরংগী মোড় হয়ে এম আর রোড হয়ে ভায়নার মোড়ে শেষ হয় এবং একই স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে গনতান্ত্রিক শিষ্টাচার মেনে চলার জন্য এন সি পি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের প্রতি বক্তারা আহ্বান জানান এবং সীমা অতিক্রম করলে তার দাঁতভাঙা জবাব দেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তব্য রাখেন জেলা বিএনপি আহ্বায়ক আলী আহমদ, যুগ্ম আহ্বায়ক আহ্সান হাবীব কিশোর, যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান পিকুল,ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সংগ্রামী সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন এবং জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন মোল্লা। বিক্ষোভ মিছিলে জেলা শ্রমিক দলের নেতাকর্মীরা অংশগ্রহন করে।






পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ 