রবিবার ● ১০ আগস্ট ২০২৫
প্রথম পাতা » শিক্ষা » মাগুরায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
মাগুরায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
মাগুরা প্রতিনিধি ; মাগুরায় ২০২৫ সালে এস এস সি ও সমমান পরীক্ষায় জি পি এ-৫ (এ +) প্রাপ্ত শিক্ষার্থীদেরকে ১০ আগস্ট রবিবার সকালে মাগুরা অডিটোরিয়ামে সংবর্ধনা প্রদান করেছে ইসলামী ছাত্র শিবির মাগুরা জেলা শাখা।
জেলা সভাপতি মোঃ আমিন উদ্দিন আশিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ সিবগাতুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য, মাগুরা - ২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা অধ্যাপক এম বি বাকের ও সাবেক জেলা আমীর এবং মাগুরা -১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রীর্থী আলহাজ্ব আব্দুল মতিন।
শিবিরের জেলা সেক্রেটারী মোঃ জুবায়ের হোসেন সাগরের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনের মাগুরা জেলা সভাপতি অধ্যাপক ডাক্তার আলীমুজ্জান, মাগুরা শহর জামায়াতের আমীর অধ্যাপক আশরাফুল আলম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র শিবিরে সাবেক জেলা সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর আলমগীর বিশ্বাস, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু সাবেক জেলা সভাপতি মাওলানা মারুফ কারখী। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন- অভিআড়পাড়া সরকারি আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মাসুদুর রহমান,মোঃ ফরহাদ হুসাইন, অধ্যাপক রফিকুল ইসলাম। মাহদী কামাল,শাইখুল হাদীস, শিক্ষার্থীর মধ্যে বক্তব্য রাখেন- আব্দুল্লাহ রাফী, রাইয়ান জামান জারিফ,ফাতেমাতুজ্জোহরা,পুজা সাহাসহ অন্যরা। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশত শিক্ষার্থী ও অভিভাবকসহ শিক্ষানুরাগীগণ উপস্থিত ছিলেন।






মাগুরায় মেধাবৃত্তি পেল ৬৩ শিক্ষার্থী
পাইকগাছায় এইচএসসিতে শীর্ষে ফসিয়ার রহমান মহিলা কলেজ ;একজনও পাস করেনি কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরে
পাইকগাছায় ৭ম উপজেলা স্কাউট সমাবেশ অনুষ্ঠিত
নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
পাইকগাছার গড়ইখালী আলমশাহী ইনিস্টিউটের নব গঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা প্রদান
পাইকগাছায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে সব কলেজে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে নবীনবরণ ও একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস
বদলে যাচ্ছে দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র, ফিরছে খেলাধুলা ও শিক্ষার পরিবেশ
মাগুরায় ২৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে হাবিবুল্লাহ বিশ্বাস ফাউন্ডেশন 