শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

SW News24
শুক্রবার ● ২৯ আগস্ট ২০২৫
প্রথম পাতা » মিডিয়া » গাজায় সাংবাদিক হত্যা ও গণমাধ্যমে হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন
প্রথম পাতা » মিডিয়া » গাজায় সাংবাদিক হত্যা ও গণমাধ্যমে হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন
৩০৩ বার পঠিত
শুক্রবার ● ২৯ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজায় সাংবাদিক হত্যা ও গণমাধ্যমে হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন

---গাজায় সাংবাদিক হত্যা ও গণমাধ্যমে হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগস্ট শুক্রবার  বিকেল ৪টায় খুলনা প্রেসক্লাবের সামনে খুলনায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে ও অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়।

খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক বলেন, সাংবাদিক ও গণমাধ্যমকে লক্ষ্য করে সহিংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি আন্তর্জাতিক সংস্থা ও বিশ্ব সম্প্রদায়ের প্রতি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, গাজায় সাংবাদিকদের হত্যাযজ্ঞ শুধু সাংবাদিক সমাজকেই নয়, বরং বিশ্বব্যাপী মুক্ত গণমাধ্যম ও তথ্যাধিকারের ওপর গভীর প্রভাব ফেলেছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলোর প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি কৌশিক দে বলেন, গাজার সাংবাদিক হত্যার ঘটনায় আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ জরুরি। তিনি ঢাকায় প্রেসক্লাবের সামনে, গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলার সাম্প্রতিক ঘটনাও তুলে ধরেন এবং এ বিষয়ে সরকারের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

কালের কণ্ঠের সিনিয়র সাংবাদিক এইচএম আলাউদ্দিন বলেন, সাংবাদিকদের ওপর হামলা শুধু তাদের জীবনকে বিপন্ন করছে না, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের তথ্যাধিকারের ওপরও হুমকি সৃষ্টি করছে। তিনি বলেন, গাজায় হত্যাযজ্ঞ এবং দেশে সাংবাদিক নির্যাতন প্রমাণ করছে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে মুক্ত সাংবাদিকতা ও সত্য প্রকাশের স্বাধীনতা চরম হুমকির মুখে পড়বে।

মানববন্ধন শেষে বক্তারা একত্রিতভাবে ঘোষণা দেন, সাংবাদিক হত্যা ও গণমাধ্যমে হামলা বন্ধ না হলে মুক্ত সাংবাদিকতা, তথ্যের স্বাধীনতা এবং গণতন্ত্রের ভিত্তি চরম হুমকির মুখে পড়বে।





মিডিয়া এর আরও খবর

সূ-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৫ তম জন্মবার্ষিকী পালিত সূ-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৫ তম জন্মবার্ষিকী পালিত
এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এর ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এর ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি তৈয়ব ও সাধারণ সম্পাদক শামীম খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি তৈয়ব ও সাধারণ সম্পাদক শামীম
মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান
প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মত বিনিময় মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মত বিনিময়
মাগুরায় বর্তমান সরকারের নির্বাচনে ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং মাগুরায় বর্তমান সরকারের নির্বাচনে ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং
খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় মাগুরার হকারদের মানবেতর জীবনযাপন খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় মাগুরার হকারদের মানবেতর জীবনযাপন
নড়াইলে দৈনিক দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নড়াইলে দৈনিক দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)