সোমবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » কয়রায় ১০৩ কেজি হরিণের মাংসসহ হরিণ শিকারি আটক
কয়রায় ১০৩ কেজি হরিণের মাংসসহ হরিণ শিকারি আটক
খুলনার কয়রায় প্রায় ১০৩ কেজি হরিণের মাংস, মাথা এবং হরিণ শিকারের ফাঁদসহ ১ জন হরিণ শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড।
সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ১৫ সেপ্টেম্বর মধ্যরাত ১টায় কোস্টগার্ড স্টেশন কয়রা কর্তৃক খুলনার কয়রা থানাধীন ছোট অংটিহারা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১০৩ কেজি হরিণের মাংস, ১টি হরিণের মাথা এবং প্রায় ৩০০ মিটার দীর্ঘ হরিণ শিকারের ফাঁদসহ ১ জন হরিণ শিকারিকে আটক করা হয়।
পরবর্তীতে জব্দকৃত হরিণের মাংস, মাথা, শিকারের ফাঁদ এবং আটককৃত ব্যক্তির আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কয়রার আন্দারমানিক ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।






পাইকগাছায় নদীর চর থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার
পাইকগাছায় অনৈতিক কাজে আটক ইমাম ও মাদ্রাসার চাকরিচ্যুতির দাবিতে মানববন্ধন
নবগঙ্গা নদীতে অভিযানে চায়নাদুয়ারি জাল বিনষ্ট
কয়রায় আম খেয়ে ডায়রিয়ায় নারীর মৃত্যু ;পরিবারের ৪ সদস্য হাসপাতালে
পাইকগাছায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে ছিনতাইকালে আটক যুবক
২৪ ঘণ্টা না পেরোতেই হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু আটক
মাগুরায় মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রির জন্য ৭৫ হাজার টাকা জরিমানা
নড়াইলের লোহাগড়ায় প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ
নড়াইলে সরকারি জমি থেকে ৩৫টি মেহগনি গাছ কর্তন; গাছ জব্দ করেছে প্রশাসন
পাইকগাছায় স্ত্রীর সামনে প্রসাব করার প্রতিবাদ করায় স্বামীকে নৃশংসভাবে হত্যা 