শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » গড়াই নদীর ভাঙ্গনে বিলিন ফসলি জমি, হুমকির মুখে নদীর বাঁধ
প্রথম পাতা » আঞ্চলিক » গড়াই নদীর ভাঙ্গনে বিলিন ফসলি জমি, হুমকির মুখে নদীর বাঁধ
১৬৭ বার পঠিত
মঙ্গলবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গড়াই নদীর ভাঙ্গনে বিলিন ফসলি জমি, হুমকির মুখে নদীর বাঁধ

---মাগুরা  প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের কোদলা মাঝিপাড়া এলাকায় একের পর এক ফসলি জমি, গাছপালা গড়াই নদীর গর্ভে বিলিন হয়েছে। গত তিন বছরে নদী ভাঙনের কবলে পর্যায়ক্রমে এলাকার প্রায় ২০ একর ফসলি জমি নদী গর্ভে চলে গেছে। সম্প্রতি ওই এলাকা নদী ভাঙনের কবলে পড়েছে।  নদী ভাঙনের কবলে প্রায় ৫ একর ফসলি জমি ও গাছপালা নদী গর্ভে বিলিন হতে চলেছে। ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়েছে শত শত পরিবার। নদী ভাঙনের মাত্রা এতটাই বেড়েছে শাহী দ্রুত সময়ের মধ্যে নদীর বেড়িবাঁধ ও এলাকার শত শত বসতভিটা হুমকির মুখে রয়েছে। তবে ভাঙন রোধে তিন বছরেও কোন পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ এমনটিই অভিযোগ স্থানীয়দের।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গড়াই নদীতে উত্তাল ঢেউ সাথে প্রবল স্রোত যা নদীর তীরে আঘাত করছে। মুহুর্তেই নদীর পাড় স্রোতের সাথে মিশে যাচ্ছে। ফলে বাড়ছে ভাঙন এলাকার পরিধি। নদীর এ ভাঙ্গনের কবলে পড়েছে কোদলা মাঝিপাড়া এলাকা। সকলের চোঁখে-মুখে এখন আতঙ্কের ছাপ। অনেকেই চাষাবাদের যতটুকু ফসলি জমি সবটুকুই নদী গর্ভে হারিয়ে নিঃস্ব হয়েছেন৷ প্রতিনিয়ত ভাঙনের পরিধি বেড়েই চলছে এ এলাকায়। তবে নদীর ভাঙন রোধে কোন পদক্ষেপ চোঁখে পড়েনি৷ এখনই নদী ভাঙন রোধ করা না গেলে একরের পর একর ফসলি জমি, গাছপালা, বেড়িবাঁধসহ শত শত বসতভিটা নদী গর্ভে বিলিনের আশঙ্কা রয়েছে।
এলাকাবাসির অভিযোগ, গেল তিন বছর ধরে এ এলাকা ভাঙনের কবলে পড়লেও নদী ভাঙ্গন রোঁধে নেওয়া হয়নি কোন উদ্যোগ। দ্রুত নদী ভাঙ্গন রোধে স্লাপ বাঁধ অথবা জিও ব্যাগের দাবি তাদের।

ভুক্তভোগি কোদলা মাঝিপাড়া গ্রামের কৃষক সাহেব আলী জানান, তিন বছর ধরে আমাদের এ এলাকায় নদী ভাঙছে। আমাদের সব ভেঙে শেষ হয়ে গেছে। এবাবের ভাঙনে ৫ একর মত জমি নদীতে ভেঙে গেছে। যে জমিতে বিভিন্ন ফসল হতো। নদী ভাঙন প্রায় বেড়িবাঁধ ধরলো। আর এই বেড়িবাঁধের সাথেই আমাদের বাড়ি। বাড়িও আমাদের ঝুঁকির মুখে। বাড়ি ভেঙে গেলে আমাদের অন্য কোথাও জায়গা নেই যে, সেখানে গিয়ে বসবাস করবো। সরকারের কাছে আমরা নদী ভাঙন রোধে দ্রুত পদক্ষেপের দাবি জানাচ্ছি।
একই গ্রামের বাসিন্দা দিপক মণ্ডল বলেন, এই নদীর ভিতর আমাদের চাষাবাদের প্রায় ৫-৭ বিঘা জমি নদীর মধ্যে ভেঙে চলে গেছে। এখানে ২ বিঘা নিয়ে একটি খেলার মাঠ ছিল তাও নদীর ভিতর চলে গেছে। আমরা এতটাই আতঙ্কে আছি কখন যেন নদীর বেড়িবাঁধ ভেঙে আমাদের ঘরবাড়ি নদীর ভিতর চলে যায়৷ সরকারের কাছে অনুরোধ আপনি আমাদের বাঁচান।।

কোদলা মাঝিপাড়া গ্রামের বাসিন্দা মানিক মোল্যা বলেন, গত তিন বছর যাবত এখানে নদী ভাঙন শুরু হয়েছে। এবার প্রায় ৫ একর ফসলি জমি নদী গর্ভে চলে গেছে। আমরা তিন বছর ধরে এই ভাঙানোর কবলে আছি। সরকারের দ্রুত পদক্ষেপ নিয়ে এখানে বাঁধ অথবা জিও ব্যাগ দিলে আমাদের সুবিধা হয়। ভাঙ্গনের পাশেই বেড়িবাঁধ তার পাশে আমাদের বসতবাড়ি। আমাদের বসতবাড়ি যখন চলে যাবে তখন আমরা যাব কোথায়? আমরা সরকারের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানাচ্ছি।
আমলসার ইউনিয়নের বাসিন্দা ও মাগুরা জেলা কৃষকদলের সাবেক যুগ্ম-আহবায়ক রাজু মোল্যা বলেন, অন্যান্য বছরের চেয়ে এবার গড়াই নদীর ভাঙ্গনের প্রবণতা বেশি দেখা দিয়েছে। ইতিমধ্যে নদীর পাড়ের সড়ক পর্যন্ত ভাঙ্গন চলে এসেছে। নদীর পাড়ে বসবাসকারী খেটে খাওয়া দরিদ্র ও জনগোষ্ঠী চরম আতঙ্কে দিন পার করছে। অবিলম্বে ভাঙ্গন রোধে কার্যকারী ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী গোলাম সরোয়ার জাহান জানান, আমরা ভাঙনের বিষয়ে অবগত হয়েছি। তবে ভাঙন এলাকায় স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা নাই৷ তবে ফসলি জমি রয়েছে। এখন পানি বেড়েছে। তবে পানি কমলেই জিও ব্যাগের মাধ্যমে অস্থায়ী জরুরি ব্যবস্থা গ্রহন করা হবে।





আঞ্চলিক এর আরও খবর

দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা
পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ
নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন
নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা
নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
খুলনার সেই সবুজ মাংস রহস্যের অবসান; ল্যাব রিপোর্টে মিলল কারণ খুলনার সেই সবুজ মাংস রহস্যের অবসান; ল্যাব রিপোর্টে মিলল কারণ
পাইকগাছায় নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাইকগাছায় নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মাগুরায় সংযোগ সড়ক নেই, পড়ে আছে সেতু মাগুরায় সংযোগ সড়ক নেই, পড়ে আছে সেতু
পাইকগাছা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ পাইকগাছা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ
মাগুরায় ৪৩ দুস্থ ও প্রতিবন্ধী পেল  আর্থিক সহায়তা চেক মাগুরায় ৪৩ দুস্থ ও প্রতিবন্ধী পেল আর্থিক সহায়তা চেক

আর্কাইভ