শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় শারদীয় দুর্গোৎসবে প্রতিমা তৈরি শেষে চলছে সাজসজ্জা
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় শারদীয় দুর্গোৎসবে প্রতিমা তৈরি শেষে চলছে সাজসজ্জা
১৫০ বার পঠিত
মঙ্গলবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় শারদীয় দুর্গোৎসবে প্রতিমা তৈরি শেষে চলছে সাজসজ্জা

---খুলনার পাইকগাছায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে এখন চলছে সর্বাত্মক প্রস্তুতি। নগর থেকে গ্রাম সর্বত্র উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। প্রতিমা তৈরি শেষে এখন সাজসজ্জা নিয়ে ব্যস্ত সময় পার করছে আয়োজক কমিটি। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং দুই অক্টোবর পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।

এ উপলক্ষে মণ্ডপগুলোতে চলছে নান সাজসজ্জা। মৃৎশিল্পীরাও দিন-রাত প্রতিমাসাজাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। রং-তুলি আর অলঙ্করণে প্রতিমার সূক্ষ্ম শিল্পকর্মে ফুটে উঠছে দেবী দুর্গার অপরূপ রূপ।

আয়োজকরা জানিয়েছেন,উপজেলায় ১৪৫টি মন্দিরে সর্বজনীন দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিদ্যুৎ, আলো ও সাউন্ড সিস্টেমসহ বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। পাইকগাছা এলাকায় পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

উপজেলার গদাইপুর ইউনিয়ানের ভোলানাথ সুখদা সুন্দরি সর্বজনীন পুজা মন্দিরে প্রতিমা তৈরি করছেন কারিগর সাধন সরকার। তিনি বলেন, প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে এখন সাজসজ্জার কাজ চলছে।

পাইকগাছা পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুরাম মণ্ডল জানান, পাইকগাছার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১৪৫টি মন্দিরে সর্বজনীন দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পৌরসভায় ৬টি, হরিঢালীতে ১৭টি, কপিলমুনিতে ১৭টি, লতায় ১২টি, দেলুটিতে ১৩টি, সোলাদানায় ১০টি, লস্করে ১৭টি, গদাইপুরে ৭টি, রাডুলীতে ১৯টি, চাঁদখালীতে ১৫টি ও গড়ইখালীতে ১১টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে। এবছর দুর্গোৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা, সার্বক্ষণিক আনসারসহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হবে।





সংস্কৃতি ও বিনোদন এর আরও খবর

পাইকগাছার গদাইপুর মাঠে চৈত্র সংক্রান্তি মেলা ও বৈশাখী উৎসব অনুষ্ঠিত পাইকগাছার গদাইপুর মাঠে চৈত্র সংক্রান্তি মেলা ও বৈশাখী উৎসব অনুষ্ঠিত
মাগুরায় বর্ষবরণ উৎসবে লাঠিখেলা ও ঝাপাং খেলা মাগুরায় বর্ষবরণ উৎসবে লাঠিখেলা ও ঝাপাং খেলা
পাইকগাছায় বাংলা নববর্ষ উদযাপন পাইকগাছায় বাংলা নববর্ষ উদযাপন
খুলনায় বাংলা নববর্ষ উদযাপন খুলনায় বাংলা নববর্ষ উদযাপন
পাইকগাছায় বাড়ি বাড়ি চড়ক পূজার সন্ন্যাসী নৃত্য পাইকগাছায় বাড়ি বাড়ি চড়ক পূজার সন্ন্যাসী নৃত্য
সংস্কৃতি একটি দেশের উন্নয়নের পরিচয় বহন করে  - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী সংস্কৃতি একটি দেশের উন্নয়নের পরিচয় বহন করে - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
পাইকগাছায় মেলা ঘিরে কুমারপাড়ার মৃৎশিল্পীদের ব্যস্ততা পাইকগাছায় মেলা ঘিরে কুমারপাড়ার মৃৎশিল্পীদের ব্যস্ততা
পাইকগাছার গদাইপুর মাঠে চৈত্র সংক্রান্তির মেলা ও বৈশাখী উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পাইকগাছার গদাইপুর মাঠে চৈত্র সংক্রান্তির মেলা ও বৈশাখী উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
কেশবপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা কেশবপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মাগুরায় বাংলা নববর্ষ  উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মাগুরায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আর্কাইভ