শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

SW News24
সোমবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় নবগঙ্গা নদীতে পড়ে শিক্ষার্থী নিখোঁজ
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় নবগঙ্গা নদীতে পড়ে শিক্ষার্থী নিখোঁজ
১৭৫ বার পঠিত
সোমবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় নবগঙ্গা নদীতে পড়ে শিক্ষার্থী নিখোঁজ

---মাগুরা প্রতিনিধি : মাগুরা নবগঙ্গা নদীতে পারনান্দুয়ালী ঢাকা রোড সংলগ্ন নতুন ব্রিজ  এলাকায় রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় থেকে নবগঙ্গা নদীতে পড়ে দীপ্ত (১৬) নামে  এক শিক্ষার্থী  নিখোঁজ হয়েছে। সে মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। নিখোঁজ দীপ্তর বাড়ি মাগুরা শহরতলীর  মেটারানিটি পাড়ায়। তার বাবা ফেরদৌস হোসেন কানাডা প্রবাসী।
স্থানীয়  পারনান্দুয়ালী  গ্রামের ওয়াজিউল্লাহ রুমী জানান, সন্ধ্যার পর দীপ্তসহ তার দুই বন্ধু পারনান্দুয়ালী নবগঙ্গা ব্রীজ এলাকায় ঘুরতে আসে। এ সময় তারা ব্রিজের পশ্চিম পাশে দাঁড়িয়ে  টিক টক করে। তারা একে অপরের সেলফি তুলতে থাকে। মুহূর্তেই  পা পিছলে দীপ্ত ব্রিজের গেটের কপাটের নিচে নবগঙ্গা নদীতে পড়ে যায়। রাত ৯ টা তার পর্যন্ত সন্ধান মেলেনি।
স্থানীয় আরো বলেন, ব্রিজ সংলগ্ন এলাকায় সন্ধ্যার পর  কোন বৈদ্যুতিক বাতি না থাকাই  এ দুর্ঘটনা ঘটেছে। গত দেড় মাস  মাস আগে ব্রিজ সংলগ্ন এলাকা থেকে একটি শিশু পানিতে পড়ে নিখোঁজ হয়। ১ দিন পরে সেই শিশুর লাশ বরুনাতৈল খেয়া ঘাটে পাওয়া যায়।
মাগুরায় কোন ডুবুরি না থাকায় এখনো পর্যন্ত উদ্ধার কাজ সম্পন্ন হয়নি।
পরিবারের দাবি মাগুরায় কোন ডুবুরি না থাকায় আমরা তার সন্ধান কাজ  সম্পন্ন করতে পারিনি। আমরা ফায়ার সার্ভিস অফিস কে অবহিত করার পর তারা  ঘটনা স্থানে এসে পরিদর্শন করে  চলে গেছে।
সদর থানার ওসি  আয়ুব আলী জানান,  আমরা ঘটনাটি শুনে  ব্রিজ সংলগ্ন এলাকা  পরিদর্শন করেছি । ইতিমধ্যে ডুবুরিকে খবর দেয়া হয়েছে। ডুবুরি এলে উদ্ধার কাজ শুরু হবে।





অপরাধ এর আরও খবর

মাগুরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে চায়নাদুয়ারি জাল জব্দ; আগুনে পুড়িয়ে ধ্বংস মাগুরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে চায়নাদুয়ারি জাল জব্দ; আগুনে পুড়িয়ে ধ্বংস
মাগুরায় জুয়া বিরোধী বিশেষ অভিযানে ৯ জুয়াড়ি গ্রেফতার মাগুরায় জুয়া বিরোধী বিশেষ অভিযানে ৯ জুয়াড়ি গ্রেফতার
পাইকগাছায় কুপিয়ে জখম করা ৭০ বছরের বৃদ্ধা অবশেষে মারা গেল পাইকগাছায় কুপিয়ে জখম করা ৭০ বছরের বৃদ্ধা অবশেষে মারা গেল
পাইকগাছায় মাদকসহ আটক ২ পাইকগাছায় মাদকসহ আটক ২
পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় তিনজনকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় তিনজনকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত
মাগুরায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা মাগুরায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
নড়াইলের লোহাগড়ায় বাড়িঘর ও বিজ্ঞান ক্লাব ভাঙচুরের অভিযোগ নড়াইলের লোহাগড়ায় বাড়িঘর ও বিজ্ঞান ক্লাব ভাঙচুরের অভিযোগ
মাগুরার শ্রীপুরে ২০ অসহায় পরিবারের টাকা- সোনা আত্নসাতের অভিযোগ মাগুরার শ্রীপুরে ২০ অসহায় পরিবারের টাকা- সোনা আত্নসাতের অভিযোগ
ছাত্রদল নেতা পরিচয়ে নড়াইলে মৎস্য কর্মকর্তাকে মারধরের অভিযোগ; কম্পিউটার ভাঙচুর ছাত্রদল নেতা পরিচয়ে নড়াইলে মৎস্য কর্মকর্তাকে মারধরের অভিযোগ; কম্পিউটার ভাঙচুর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)