রবিবার ● ৫ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » শিক্ষা » বিশ্ব শিক্ষক দিবসে খুলনায় র্যালি
বিশ্ব শিক্ষক দিবসে খুলনায় র্যালি
শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি Recasting Teaching as a Collaborative Profession এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে ৫ অক্টোবর রোববার খুলনা শহীদ হাদিস পার্ক থেকে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে খুলনা জেলা প্রশাসনের কার্যালয়ে এসে শেষ হয়।
জেলা প্রশাসন ও খুলনা জেলা শিক্ষা অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব শিক্ষক দিবস আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খুলনা জেলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলাম, তালীমুল মিল্লাত রহমাতিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ এ এফ এম নাজমুস সউদ, সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মনিরুল ইসলাম সরদারসহ সরকারি-বেসরকারি বিভিন্ন স্কুল, কলেজে, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন খুলনা জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান।






মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট মেলা
পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ
পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত
পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল
পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু
পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা 