শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

SW News24
বুধবার ● ৮ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে ভাই-বোনের মরদেহ উদ্ধার
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে ভাই-বোনের মরদেহ উদ্ধার
১৫৫ বার পঠিত
বুধবার ● ৮ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে ভাই-বোনের মরদেহ উদ্ধার

---নড়াইল প্রতিনিধি; নড়াইলের নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের শিবানন্দপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় শিবানন্দপুর গ্রামের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এরা হলো- শিবানন্দপুর গ্রামের কৃষক আজিবার শেখের দুই সন্তান তাসলিমা খানম (১৫) ও কাওসার শেখ (৮)। তাসলিমা দশম শ্রেণি এবং কাওসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। আজ বুধবার দুপুরে তাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

পরিবার ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলের দিকে তাসলিমা ও কাওসার প্রতিবেশি দাউদ মীরের বাড়ির পেছনের পুকুরের দিকে যায়। দীর্ঘ সময় তারা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে ওই পুকর পাড়ে তাসলিমার ওড়না দেখে পুকুরে খোঁজ করেন। এরপর পুকুর থেকে দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়।
শিশু দু’টির বাবা আজিবার শেখ দাবি করেন, তার ছেলে মেয়ে কেউ সাঁতার জানে না। পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা গেছে।

এদিকে তাদের মা বেবি বেগম বলেন, আমার মেয়ে সাঁতার কাটতে জানে। তারা পুকুরে ডুবে মরতে পারে না। আমার স্বামীসহ তার পরিবারের লোকজন ছেলে-মেয়েকে পরিকল্পিত ভাবে হত্যা করে পুকুরে ফেলে দিয়েছে। এছাড়া প্রায় আট মাস আগে স্বামী আমাকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। স্বামী আবার বিয়ে করেছে। এখন আমার দুই সন্তানকে হত্যা করে পুকুরের পানিতে ফেলে দিয়েছে। আমি এ ঘটনার বিচার চাই। তবে, আজিবার শেখ তার স্ত্রীর এ অভিযোগ অস্বীকার করেছেন।

নড়াগাতী থানার ওসি আশিকুর রহমান বলেন, সুরতহাল শেষে শিশু দু’টির ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় গাছের ডাব পেড়ে খাওয়ায় বৃদ্ধকে উলঙ্গ করে মারপিট পাইকগাছায় গাছের ডাব পেড়ে খাওয়ায় বৃদ্ধকে উলঙ্গ করে মারপিট
মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি; পুলিশের হাতে উদ্ধার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি; পুলিশের হাতে উদ্ধার
পাইকগাছায় বজ্রপাতে ৩ টি গরুর মৃত্যু পাইকগাছায় বজ্রপাতে ৩ টি গরুর মৃত্যু
শ্রীপুরে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ শ্রীপুরে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ
পাইকগাছায় ডিসিআর পেতে জমি দখলে ব্যর্থ প্রচেষ্টা; রাস্তায় ঘর নির্মাণ পাইকগাছায় ডিসিআর পেতে জমি দখলে ব্যর্থ প্রচেষ্টা; রাস্তায় ঘর নির্মাণ
মহম্মদপুরে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা মহম্মদপুরে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
টিকটকে আসক্ত স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক টিকটকে আসক্ত স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
পাইকগাছায় নদীর চর থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার পাইকগাছায় নদীর চর থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার
পাইকগাছায় অনৈতিক কাজে আটক ইমাম ও মাদ্রাসার চাকরিচ্যুতির দাবিতে মানববন্ধন পাইকগাছায় অনৈতিক কাজে আটক ইমাম ও মাদ্রাসার চাকরিচ্যুতির দাবিতে মানববন্ধন
নবগঙ্গা নদীতে অভিযানে চায়নাদুয়ারি জাল বিনষ্ট নবগঙ্গা নদীতে অভিযানে চায়নাদুয়ারি জাল বিনষ্ট

আর্কাইভ