বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » মাগুরা পৌর বিএনপির দ্বি- বার্ষিক নির্বাচনে কিজিল, সুমন ও উৎপল বিজয়ী
মাগুরা পৌর বিএনপির দ্বি- বার্ষিক নির্বাচনে কিজিল, সুমন ও উৎপল বিজয়ী
মাগুরা প্রতিনিধি : মাগুরা পৌর বিএনপির দ্বি -বার্ষিক কাউন্সিল বুধবার সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে সভাপতি পদে মাসুদ হাসান খান কিজিল, সাধারণ সম্পাদক পদে আনজুম হাসান সুমন ও সাংগঠনিক পদে কাজী মাজহারুল হক উৎপল বিজয়ী হয়েছেন। সভাপতি পদে মাসুদ হাসান খান কিজিল আনারস প্রতীক নিয়ে ৩৬০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল ইসলাম পেয়েছেন ২৭১ ভোট। সাধারণ সম্পাদক পদে আনজুম হাসান সুমন চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ২৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী ফরিদ খান কাপ- পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ১৭৭ ভোট। অপরদিকে সংগঠনিক সম্পাদক পদে কাজী মাজহারুল হক উৎপল ঘুড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ১৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী উজ্জল হোসাইন টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ১৬৮ ভোট।
এ নির্বাচনে প্রিজাইডিং অফিসার মাগুরা আদর্শ কলেজের সহকারী অধ্যাপক বাবুল মৃধা বুধবার রাতে বিজয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। তিনি আরো বলেন, কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু শান্তি পরিবেশ মাগুরা পৌর বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।






পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম
স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা
মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও গণমিছিল
মাগুরায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিকে গণসংবর্ধনা প্রদান
দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত
মাগুরায় জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করে পালিয়ে গেল নেতারা
চাল বিতরণকে কেন্দ্র করে মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫; অফিস ভাংচুর 