শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

SW News24
শনিবার ● ১৫ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » দেশ বাঁচাতে ধানের শীষে ভোট দিন - বেগম সেলিমা রহমান,সদস্য বিএনপি স্থায়ী কমিটি
প্রথম পাতা » রাজনীতি » দেশ বাঁচাতে ধানের শীষে ভোট দিন - বেগম সেলিমা রহমান,সদস্য বিএনপি স্থায়ী কমিটি
১৭৪ বার পঠিত
শনিবার ● ১৫ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশ বাঁচাতে ধানের শীষে ভোট দিন - বেগম সেলিমা রহমান,সদস্য বিএনপি স্থায়ী কমিটি

---মাগুরা প্রতিনিধি : বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের আহবায়ক বেগম সেলিমা রহমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে  দেশকে বাঁচাতে, ধানের শীষে ভোট দিন। বিগত দিনে  আওয়ামী ফ্যাসীবাদী সরকার দেশের মানুষের উপর চালিয়েছিল  গুম, হত্যা  আর নির্যাতন। আওয়ামী দোসরা এদেশ  থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। দেশের অর্থনীতি আজ পঙ্গু হয়ে গেছে। দেশের মানুষের অধিকার হয়েছিল ক্ষুন্ন। মানুষ স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারেনি। মানুষের ভোটের অধিকার  হারিয়েছিল।পতিত সরকারকে এদেশ থেকে বাইরে যেতে দেশের মানুষই সহযোগিতা করেছিল।
তিনি আরে বলেন, বাংলাদেশের প্রতিটি সময় নারী শক্তি বৃদ্ধি করতে বিএনপি কাজ করেছে। নারীর ক্ষমতা ও  উন্নয়নে বিএনপি সব সময় নারীদের পাশে থেকে কাজ করছে। গ্রাম থেকে গ্রামান্তরে নারীদের উন্নয়নে বিএনপি’র প্রতিটা ইউনিট সজাগ থেকে কাজ করছে। আগামী নির্বাচনে তারেক রহমান হাতকে শক্তিশালী করতে ধানের শীষে ভোট ভোট দিতে হবে এ বহবান জানান নারীদের প্রতি। এ সময় তিনি মাগুরা -১ আসনের সদ্য মনোনয়ন পাওয়া মনোয়ার হোসেন খান কে সবার সাথে পরিচয় করিয়ে দেন। নারী সমাজের প্রতি তিনি আহ্বান জানান, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষ দিয়ে  বিএনপিকে শক্তিশালী করুন। শনিবার বিকেলে স্থানীয় নোমানী ময়দানে সমাজের নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা দলের  সহ-সভাপতি ও বিএনপি’র সহ ত্রাণ ও পুনবাসন বিষয়ক সম্পাদক এ্যাড. নেওয়াজ হালিমা আরলি, নারী শিশু অধিকার ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব এ্যাড. নিপুন রায় চৌধুরী ও জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান।





রাজনীতি এর আরও খবর

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম
স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা
মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও  গণমিছিল মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও গণমিছিল

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)