শনিবার ● ১৫ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » দেশ বাঁচাতে ধানের শীষে ভোট দিন - বেগম সেলিমা রহমান,সদস্য বিএনপি স্থায়ী কমিটি
দেশ বাঁচাতে ধানের শীষে ভোট দিন - বেগম সেলিমা রহমান,সদস্য বিএনপি স্থায়ী কমিটি
মাগুরা প্রতিনিধি : বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের আহবায়ক বেগম সেলিমা রহমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশকে বাঁচাতে, ধানের শীষে ভোট দিন। বিগত দিনে আওয়ামী ফ্যাসীবাদী সরকার দেশের মানুষের উপর চালিয়েছিল গুম, হত্যা আর নির্যাতন। আওয়ামী দোসরা এদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। দেশের অর্থনীতি আজ পঙ্গু হয়ে গেছে। দেশের মানুষের অধিকার হয়েছিল ক্ষুন্ন। মানুষ স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারেনি। মানুষের ভোটের অধিকার হারিয়েছিল।পতিত সরকারকে এদেশ থেকে বাইরে যেতে দেশের মানুষই সহযোগিতা করেছিল।
তিনি আরে বলেন, বাংলাদেশের প্রতিটি সময় নারী শক্তি বৃদ্ধি করতে বিএনপি কাজ করেছে। নারীর ক্ষমতা ও উন্নয়নে বিএনপি সব সময় নারীদের পাশে থেকে কাজ করছে। গ্রাম থেকে গ্রামান্তরে নারীদের উন্নয়নে বিএনপি’র প্রতিটা ইউনিট সজাগ থেকে কাজ করছে। আগামী নির্বাচনে তারেক রহমান হাতকে শক্তিশালী করতে ধানের শীষে ভোট ভোট দিতে হবে এ বহবান জানান নারীদের প্রতি। এ সময় তিনি মাগুরা -১ আসনের সদ্য মনোনয়ন পাওয়া মনোয়ার হোসেন খান কে সবার সাথে পরিচয় করিয়ে দেন। নারী সমাজের প্রতি তিনি আহ্বান জানান, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষ দিয়ে বিএনপিকে শক্তিশালী করুন। শনিবার বিকেলে স্থানীয় নোমানী ময়দানে সমাজের নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি ও বিএনপি’র সহ ত্রাণ ও পুনবাসন বিষয়ক সম্পাদক এ্যাড. নেওয়াজ হালিমা আরলি, নারী শিশু অধিকার ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব এ্যাড. নিপুন রায় চৌধুরী ও জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান।






পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ 