বুধবার ● ১৫ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » কয়রায় যুব সমাবেশে যাওয়ার পথে খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের মৃত্যু
কয়রায় যুব সমাবেশে যাওয়ার পথে খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের মৃত্যু
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি; খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আবু তাহের হীরা (৫৫) খুলনা থেকে কয়রা যুব সমাবেশে যোগদানের পথে পাইকগাছায় স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেছেন।
১৫ অক্টোবর বুধবার বিকেল ৪টার দিকে তিনি খুলনার কয়রায় যুব সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে পাইকগাছা জিরো পয়েন্টে অসুস্থ হয়ে পড়েন। জানা যায়, পাইকগাছায় পৌঁছে দুপুরের খাবার খাওয়ার সময় হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এসময়ে খুলনায় নেয়ার পথে গদাইপুর এলাকায় পৌঁছালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
খুলনা শহরের বসুপাড়া কবরখানা রোড এলাকার বাসিন্দা আবু তাহের হীরা ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের একজন নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতা। তার আকস্মিক মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা জেলা বিএনপি, পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।






শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম
স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা
মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও গণমিছিল
মাগুরায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিকে গণসংবর্ধনা প্রদান
দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত 