বুধবার ● ১৫ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » মিডিয়া » আশাশুনি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা
আশাশুনি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা
আশাশুনি : আশাশুনি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সংগ্রহকৃত ১৬ প্রার্থীই মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার নির্বাচন কমিশন প্রধানের নিকট থেকে ৬ পদের বিপরীতে মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
নির্বাচন কমিশনার প্রধান উপজেলা একাডেমীক সুপারভাইজার হাসানুজ্জামান তার নিজস্ব কার্যালয়ে মনোনয়নপত্র জমা নেন। নির্বাচনে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ মোট ৬ পদে ভোট গ্রহন করা হবে। সভাপতি পদে এস,এম আহসান হাবিব, জি,এম আল ফারুক ও এসকে হাসান, সাধারণ সম্পাদক পদে সমীর রায় ও আকাশ হোসেন, সিনিয়র সহ সভাপতি পদে আব্দুল আলিম, শেখ আশিকুর রহমান ও জগদীশ চন্দ্র সানা, যুগ্ম-সম্পাদক পদে সুব্রত কুমার দাস, ইসমাইল হোসেন লিংকন, শেখ ইয়াছির আরাফাত, সাংগঠনিক সম্পাদক পদে জাকির হোসেন, হাসান ইকবাল মামুন ও সোহরাব হোসেন, কোষাধ্যক্ষ পদে ইয়াছিন আরাফাত পিন্টু ও মোস্তাফিজুর রহমান মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বুধবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সংগ্রহকৃত ১৬ প্রার্থীই মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত প্রার্থীর মনোয়নয়নপত্র যাচাই-বাছাই করা হবে আগামী ৫ নভেম্বর সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।






সংস্কৃতি মন্ত্রী ও এমপিকে সংবর্ধনা দিল মাগুরা প্রেসক্লাব
শ্যামনগরে সুন্দরবন প্রেস ক্লাবের উদ্যোগে সুন্দরবন ও মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত ভ্রমণ
মাগুরায় দুইদিন ব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু
পাইকগাছায় হলুদ সাংবাদিকরা দিনে দিনে অপ্রতিরোধ্য
নবাগত জেলা প্রশাসকের সাথে মাগুরা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়
আশাশুনি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
কপিলমুনি প্রেসক্লাবের গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপের ঘটনায় আদালতে মামলা
প্রেসক্লাব পাইকগাছা এর কমিটি গঠন
মাগুরায় বিদায়ী জেলা প্রশাসক অহিদুল ইসলামের সাথে সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময়
প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত 