শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

SW News24
শুক্রবার ● ১৭ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছার কপিলমুনি সহচরী বিদ্যা মন্দিরসহ খুলনার চার কলেজ থেকে পাশ করেনি কেউ
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছার কপিলমুনি সহচরী বিদ্যা মন্দিরসহ খুলনার চার কলেজ থেকে পাশ করেনি কেউ
১৭৯ বার পঠিত
শুক্রবার ● ১৭ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছার কপিলমুনি সহচরী বিদ্যা মন্দিরসহ খুলনার চার কলেজ থেকে পাশ করেনি কেউ

---  চলতি বছর এইচএসসি পরীক্ষায় খুলনার ৪টি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করেনি। যশোর বোর্ডের ঘোষিত ফলাফলে এ চিত্র উঠে আসে। যশোর বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে প্রথম হয়েছে খুলনার এম এম সিটি কলেজ কলেজ। কলেজটি থেকে এ বছর ৫৪৭ জিপিএ-৫ পেয়েছে।

ফল বিশ্লেষণে দেখা গেছে, এ বছর খুলনা ১০৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২২ হাজার ৫১৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে মাত্র ১২ হাজার ১৫৬ জন। গড় পাসের হার ৫৩ দশমিক ৯৮ শতাংশ। যশোর বোর্ডে পাসের হারে বিভাগের ১০ জেলায় দ্বিতীয় স্থানে রয়েছে খুলনা।

বোর্ড থেকে জানা গেছে, খুলনার ১০৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে খুলনার ডুমুরিয়া উপজেলার মডেল কলেজ খুলনা থেকে ১ জন অংশ নিয়ে ফেল করেছেন। এছাড়া খুলনা সদরের হোম ইকোনমিক্স কলেজ থেকে ১ জন, পাইকগাছার কপিলমুনি সহচারী বিদ্যা মন্দির স্কুল এন্ড কলেজ থেকে ৫ জন, তেরখাদা উপজেলার আদর্শ শিক্ষা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে ৮ জন অংশ নিয়ে কেউ পাস করেনি।

এ বছর বোর্ডে সবচেয়ে বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল (এম এম) সিটি কলেজ থেকে, ৫৪৭ শিক্ষার্থী। সিটি কলেজ থেকে এ বছর ১ হাজার ৫৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১ হাজার ৩৫ জন পাস করেছে।

দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনা সরকারি মহিলা কলেজ। এই কলেজ থেকে কলেজটি থেকে এ বছর ১ হাজার ১০৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৯৮৫ জন পাস করেছে। ফেল করেছে ১২৪ জন। জিপিএ-৫ পেয়েছে ২০৪ জন। সুন্দরবন আদর্শ মহাবিদ্যালয় থেকে ১৬৮ জন জিপিএ-৫ পেয়েছে। কলেজটি থেকে এ বছর ১ হাজার ১৬৩ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৩৭৬ জন ফেল করেছে।

এছাড়া খুলনা পাবলিক কলেজ থেকে ৩৪১ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৩৩৬ জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৫৫ জন। ফলাফল ঘোষণার পর ভালো কলেজগুলোর শিক্ষার্থীরা উৎসবে মেতে ওঠে।





শিক্ষা এর আরও খবর

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত
পাইকগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ছাতা প্রদান পাইকগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ছাতা প্রদান
পাইকগাছায় আলহেরা দাখিল মাদ্রাসায় কোন শিক্ষার্থী না থাকলেও শিক্ষক -কর্মচারী রয়েছে ১৭ জন পাইকগাছায় আলহেরা দাখিল মাদ্রাসায় কোন শিক্ষার্থী না থাকলেও শিক্ষক -কর্মচারী রয়েছে ১৭ জন
বাংলাদেশে নারী শিক্ষার প্রথম প্রতিষ্ঠান খুলনার ভুবন মোহিনী বালিকা মাধ্যমিক বিদ্যালয় বাংলাদেশে নারী শিক্ষার প্রথম প্রতিষ্ঠান খুলনার ভুবন মোহিনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়
মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ
মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায়  পুরস্কার বিতরণ ও সংবর্ধনা মাগুরায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সংবর্ধনা
নড়াইলে কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান নড়াইলে কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান
নড়াইলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ নড়াইলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ
মাগুরায় বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মাগুরায় বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আর্কাইভ