শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ২৩ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় কৃষকদের মাঝে পুষ্টি বাগান স্থাপনে উপকরণ বিতরণ
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় কৃষকদের মাঝে পুষ্টি বাগান স্থাপনে উপকরণ বিতরণ
১৮০ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৩ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় কৃষকদের মাঝে পুষ্টি বাগান স্থাপনে উপকরণ বিতরণ

--- পাইকগাছায় কৃষকদের মাঝে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের উপকরণ বিতরণ করা হয়েছে। ২৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।  অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প এর আওতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার এসএম মনিরুল হুদা, সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাহাজাহান আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহমেদ তুহিন, ব্যবসায়ী বাবু রাম প্রসাদ পাল, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার পতিত ও অনাবাদি জমিকে চাষের আওতায় এনে পারিবারিক পর্যায়ে পুষ্টিকর সবজি উৎপাদনের লক্ষ্যে দেশের সিংহভাগ উপজেলায় এ প্রকল্প বাস্তবায়ন করছে। এর মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠী যেমন আত্মনির্ভরশীল হবে, তেমনি পরিবারের পুষ্টি চাহিদাও পূরণ হবে। কৃষি কর্মকর্তারা আরও বলেন, বাড়ির আঙিনায় পুষ্টি বাগান গড়ে তুললে ঘরে ঘরে নিরাপদ ও বিষমুক্ত সবজি পাওয়া সম্ভব, যা পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে উপজেলার সাতজন সুবিধাভোগীর মাঝে জৈব সার, ফেরোমন ট্র্যাপ, সবজি বীজ, মাচার জাল ও বাঁশসহ পুষ্টি বাগান স্থাপনের প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।





কৃষি এর আরও খবর

পাইকগাছায় পেঁপে চাষ করে লাভবান হচ্ছেন কৃষক পাইকগাছায় পেঁপে চাষ করে লাভবান হচ্ছেন কৃষক
পাইকগাছায় আমড়ার বাম্পার ফলন হয়েছে পাইকগাছায় আমড়ার বাম্পার ফলন হয়েছে
পাইকগাছায় কৃষি বিভাগের চারা বিতরন কর্মসূচি পাইকগাছায় কৃষি বিভাগের চারা বিতরন কর্মসূচি
পাইকগাছায় বিনামূল্যে ভার্মি কম্পোস্ট উপকরণ বিতরণ পাইকগাছায় বিনামূল্যে ভার্মি কম্পোস্ট উপকরণ বিতরণ
বাজার খোলার ভোলানাথ সুখদা সুন্দরী দোল মন্দিরে নারকেলের চারা রোপন বাজার খোলার ভোলানাথ সুখদা সুন্দরী দোল মন্দিরে নারকেলের চারা রোপন
পাইকগাছার বোয়ালিয়া বিএডিসি খামারে মাটির স্বাস্থ্য ও গুণাগুণ রক্ষায় ধৈঞ্চার চাষ পাইকগাছার বোয়ালিয়া বিএডিসি খামারে মাটির স্বাস্থ্য ও গুণাগুণ রক্ষায় ধৈঞ্চার চাষ
মাগুরায়  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
পাইকগাছায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মাছের পোনা ও গাছের চারা বিতরণ পাইকগাছায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মাছের পোনা ও গাছের চারা বিতরণ
শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ভেটেরিনারি প্রশিক্ষণ শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ভেটেরিনারি প্রশিক্ষণ
শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)