বৃহস্পতিবার ● ২৩ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় ভেজাল শিশু খাদ্য জব্দ ; দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা
মাগুরায় ভেজাল শিশু খাদ্য জব্দ ; দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা
মাগুরা প্রতিনিধি : মাগুরা শহরের সৈয়দ আতর বলী রোডে জামরুলতলা এলাকায় আজ বৃহস্পতিবার দুপুরে নকল ও অ-অনুমোদিত শিশু খাদ্য বিক্রির অভিযোগে মেসার্স ভাই ভাই স্টোরকে ৩০ হাজার এবং মেসার্স মামুন স্টোরকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ মাগুরা। মাগুরায় ভেজাল শিশু খাদ্য জব্দ করে দুইটি প্রতিষ্ঠানকে মোট এক লক্ষ টাকা নগদ অর্থ জরিমানা করে ও শিশু খাদ্য জব্দ করে পুড়িয়ে ফেলে ভোক্তা অধিকার।
অভিযান চলা কালিন সময়ে ব্যাবসায়ি মালিক গন ও অভিযোগ কারিরা উপস্থিত ছিলেন। নকল ও অ-অনুমোদিত শিশু খাদ্য পুড়িয়ে ফেলার জন্য জাতীয় ভোক্তা অধিকারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন সাধারণ মানুষ।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। উক্ত অভিযানে জাতীয় ভোক্তা অধিকারের কর্মকর্তা জানান এ সকল নকল ও অ-অনুমোদিত শিশু খাদ্য পুড়িয়ে ফেলা হয়েছে আর কিছু নদীতে ফেলে দেয়া হয়েছে। এসময় সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী ও মাগুরা জেলা পুলিশের একটি টিম। ভোক্তা অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






নড়াইলের পূর্বকলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বাড়ি নির্মাণের প্রতিবাদে মানবববন্ধন
শ্রীপুরের বরিশাট গ্রামে একই রাতে ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরি!
পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত
পাইকগাছায় জাল জালিয়াতির মাধ্যমে গ্রাম পুলিশে চাকরি; ছয় বছরের কারাদণ্ড
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রান গেল পাইকগাছার দুই ভায়রা ভাইয়ের
মাগুরায় পৃথক অভিযানে ইয়াবা, ফেন্সিডিলসহ গ্রেফতার ৪
শ্রীপুরে অবৈধ চায়না জাল জব্দ; পুড়িয়ে ধ্বংস
মাগুরায় তেলের পাম্পে ভ্রাম্যমান আদালতের অভিযান; মামলা
পাইকগাছায় আশ্রয়ণ প্রকল্পে ঘরের আড়ায় গঁলায় রশি দিয়ে যুবুকের আত্মহত্যা
মাগুরায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 