শনিবার ● ২৫ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছার দুই ডাকাত কেশবপুরে আটক; থানায় মামলা
পাইকগাছার দুই ডাকাত কেশবপুরে আটক; থানায় মামলা
যশোরের কেশবপুর উপজেলায় সংঘবদ্ধভাবে ডাকাতকালে পাইকগাছায় দুই ডাকাতকে আটক করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার ভাদুড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে সংঘবদ্ধ একদল ডাকাত ভাদুড়িয়া এলাকায় ডাকাত কলাগাছ ফেলে ডাকাতি করছিলো। এসময় স্থানীয়রা দুইজনকে আটক করে। খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দুইজনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষ থানায় নিয়ে যায়। আটককৃতরা হলেন-খুলনা জেলার পাইকগাছা উপজেলার ৬নং ওয়ার্ডের বাতিখালি গ্রামের কিশোর কুমার কেষ্টের ছেলে রুদ্র মণ্ডল ও ৭নং ওয়ার্ডের আব্দুল আজিজের ছেলে ইলিয়াস হোসেন। কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, আটককৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা মোট ১২ ছিলো। এসময়ে জনতা দুইজনকে আটক করে। এছাড়াও ইলিয়াস হোসেনের বিরুদ্ধে পূর্বে বিভিন্ন অভিযোগে ১৭টি মামলা রয়েছে। ঘটনাটির পর থানায় ডাকাতির মামলা রুজু করা হয়েছে। শুক্রবার আটক দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।






মাগুরায় ইউনিয়ন বিএনপি সভাপতিকে কুপিয়ে জখম
নড়াইলের পূর্বকলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বাড়ি নির্মাণের প্রতিবাদে মানবববন্ধন
শ্রীপুরের বরিশাট গ্রামে একই রাতে ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরি!
পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত
পাইকগাছায় জাল জালিয়াতির মাধ্যমে গ্রাম পুলিশে চাকরি; ছয় বছরের কারাদণ্ড
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রান গেল পাইকগাছার দুই ভায়রা ভাইয়ের
মাগুরায় পৃথক অভিযানে ইয়াবা, ফেন্সিডিলসহ গ্রেফতার ৪
শ্রীপুরে অবৈধ চায়না জাল জব্দ; পুড়িয়ে ধ্বংস
মাগুরায় তেলের পাম্পে ভ্রাম্যমান আদালতের অভিযান; মামলা
পাইকগাছায় আশ্রয়ণ প্রকল্পে ঘরের আড়ায় গঁলায় রশি দিয়ে যুবুকের আত্মহত্যা 