বুধবার ● ২৯ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » কৃষি » নড়াইলে ৫ সহস্রাধিক চাষিকে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নড়াইলে ৫ সহস্রাধিক চাষিকে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নড়াইল প্রতিনিধি ; নড়াইলে বিনামূল্যে ৫ হাজার ৮৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিকে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে বুধবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কৃষি উপকরণ দেয়া হয়। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক কৃষিবিদ মুহাম্মদ আরিফুর রহমান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা দেবাশীষ কুমার কুন্ডুসহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান জানান, ২০২৫-২০২৬ মওসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হর ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সদরের একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের কৃষকদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।






উপকূলের লবনাক্ত মাটিতে শখের আঙুর চাষে সফল পাইকগাছার তৈয়বুর
পাইকগাছায় শিকির বিল খাল খনন কাজের উদ্বোধন
মাগুরায় ধানের দামে ধস; বিপাকে কৃষক
পাইকগাছায় বোরো ধানের বাম্পার ফলন হলেও কাল বৈশাখী ঝড়বৃস্টিতে আতঙ্কে কৃষক
তীব্র দাবদাহে মৌসুমী ফল ও ফসল বিপর্যয়ের শঙ্কা
পাইকগাছায় তরমুজের বাম্পার ফলন; বাজার মূল্য ৫০ কোটি টাকা
লোহাগড়ায় বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণসহ অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত
কেশবপুরে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন
পেঁয়াজের গ্রাম কুচিয়ামোড়া ; ভালো ফলনে কৃষকের মুখে হাসি
পাইকগাছায় চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতারণ উদ্বোধন 