শনিবার ● ১ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় জাতীয় সমবায় দিবসে র্যালী ও আলোচনা সভা
মাগুরায় জাতীয় সমবায় দিবসে র্যালী ও আলোচনা সভা
মাগুরা প্রতিনিধি : সাম্য ও সমতায়,গড়বে দেশ সমতায় এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপলক্ষে শনিবার সকাল ১০ টায় জেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করে। র্যালী শেষে কালেক্টরেট মাঠে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলার সমবায়ীদের নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় জেলা প্রশাসক অহিদুল ইসলামের সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী অফিসার হাসিবুল হাসান, জেলা সমবায় অফিসার এস এম মনজুরুল হক,সদর উপজেলা সমবায় অফিসার বিরাজ মোহন কুন্ডুসহ জেলার সমবায় সমিতির সদস্যরা বক্তব্য রাখেন। সভায় বক্তারা বলেন, দেশের বিভিন্ন সমবায় সংগঠনের সদস্যদের উদ্ভূদ্ধ করতে সরকার কাজ করছে। সমবায় সদস্যরা সমাজে নানামুখি কাজ
করছে। সরকার দেশের সমবায়ীদের সার্বিক সহযোগিতা করলে দেশের উন্নয়ন ও অগ্রগতি সাধন হবে। তাই অবিলম্বে সমবায়দের বিভিন্ন ঋণ দিয়ে সহযোগিতা করতে হবে। সভায় জেলার বিভিন্ন সমবায় সংগঠনের শতাধিক সদস্যরা অংশ নেয়। জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা সমবায় বিভাগ এ দিবসের আয়োজন করে।






মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড.অনুরাধা ভদ্রর পাইকগাছাস্থ লোনাপানি কেন্দ্র পরিদর্শন
পাইকগাছায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
প্রবল বর্ষণে শালিখার শতখালীতে ব্রীজভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন্; বিপাকে ৫ গ্রামের মানুষ
মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
শালিখা উপজেলা যুবদল নেতা নয়নের বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; সুষ্টু তদন্তের দাবি
আষাঢ়ের শেষে টানা বৃষ্টিতে পাইগাছার জনজীবন বিপর্যস্ত
খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
খুলনা জেলা প্রশাসক পাইকগাছা পরিদর্শন করেছেন
মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত 