সোমবার ● ৩ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ফরহাদের নির্বাচনী সভা অনুষ্ঠিত
নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ফরহাদের নির্বাচনী সভা অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি ; নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, ‘আমি নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন পাওয়ার হকদার, দাবিদার। কারণ, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবসময়ই বিএনপির সঙ্গে ছিলাম। জুলাই আন্দোলনেও ফ্যাসিস্টরা আমার বাড়িঘর ভাঙচুর করেছে। সঙ্গতকারণে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা বিএনপির সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন, তাদের মনোনয়নে ছাড় দিবেন। তাদের নিয়ে নির্বাচন করবেন, সরকার গঠন করবেন। গত রোববার প্রবাসীদের সঙ্গে আলোচনা সভায় তারেক রহমান শরিকদলের মনোনয়নের লাভের বিষয়ে এসব কথা বলেছেন। শরিকদল হিসেবে ২০১২ সাল থেকে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে আমার দল (এনপিপি) ছিল, রাজপথে এখনো আছে। সেই হিসেবে আমি মনোনয়ন পাওয়ার হকদার, দাবিদার। আশা করছি, নড়াইল-২ আসনে আমি ধানের শীষের মনোনয়ন পাবো। এর আগে ২০১৮ সালের নির্বাচনেও এই আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছিলাম। মনোনয়নের ক্ষেত্রে শুধু আমি নই, আমার জোটে যে ১১টি দল আছে, তাদের ক্ষেত্রে তারেক রহমান আরও কিছু সিট (আসন) দিবেন।’
সোমবার (৩ নভেম্বর) দুপুরে নড়াইলের লোহাগড়া চৌরাস্তা এলাকায় নির্বাচনী প্রচারণা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ।
তিনি আরো বলেন, ‘এলাকার সড়ক যোগাযোগ, কৃষি ব্যবস্থা ও শিক্ষার উন্নয়ন করতে চাই। মাদক ও চাঁদাবাজিমুক্ত করতে চাই। আর জনসাধারণের জন্য আমার দরজা খোলা। সবাই মনে করেন, ফরহাদ আমাদের ভাই।’
এ সময় উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, লোহাগড়া পৌর বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক মুসা মোল্যা, লোহাগড়া উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ইখলাস মোল্যা, যুবদল নেতা সোহেল রানা, লোহাগড়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ফরহাদ ইসলাম, ছাত্রনেতা ইয়ামিন শেখ, এনপিপির জেলা সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য শরীফ মুনীর হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান, প্রেসিডিয়াম সদস্য কাজী শওকত হোসেন, লোহাগড়া উপজেলা সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোল্যা বদিয়ার রহমান, যুগ্মসাধারণ সম্পাদক প্রকৌশলী জিয়াউর রহমান লোটাস, সদর উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান বিল্লাল হোসেনসহ অনেকে।
এদিকে, সোমবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে প্রেস কনফারেন্সে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছেন। এর মধ্যে নড়াইল-১ আসনে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের নাম ঘোষণা করা হলেও নড়াইল-২ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা হয়নি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নড়াইল-২ আসন হোল্ড (অপেক্ষা) করে রাখা হয়েছে।
বিভিন্ন পেশার মানুষ মন্তব্য করেন, নড়াইল-২ আসনটি ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের জন্য রাখা হয়েছে। কারণ, ২০১৮ সালের নির্বাচনে তিনি এই আসনের ধানের শীষের মনোনয়ন পেয়েছিলেন। এছাড়া শরিকদল হিসেবে ২০১২ সাল থেকে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করে আসছে ফরিদুজ্জামান ফরহাদের দল এনপিপি।






দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত
মাগুরায় জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করে পালিয়ে গেল নেতারা
চাল বিতরণকে কেন্দ্র করে মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫; অফিস ভাংচুর
মাগুরায় পুনরায় চালু হলো আওয়ামী লীগের দলীয় অফিস
কেশবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান
সংস্কৃতি মন্ত্রী হওয়ায় নিতাই রায় চৌধুরীকে অভিনন্দন ও মিষ্টি বিতরণ
মাগুরায় বিএনপি ও জামায়াতের সৌহার্দ্যের দৃষ্টান্ত
ভোট শেষে কর্মস্থলে ফিরতে মানুষের তাড়া
নির্বাচন পরবর্তী পাইকগাছায় ধানের শীষ প্রার্থী বাপ্পির মতবিনিময়
মাগুরার দুটি আসনে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী 