শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
সোমবার ● ১০ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » সুন্দরবন » সুন্দরবনে নিখোঁজের দুইদিন পর প্রবাসী নারী পর্যটকের মরদেহ উদ্ধার
প্রথম পাতা » সুন্দরবন » সুন্দরবনে নিখোঁজের দুইদিন পর প্রবাসী নারী পর্যটকের মরদেহ উদ্ধার
১৩৯ বার পঠিত
সোমবার ● ১০ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুন্দরবনে নিখোঁজের দুইদিন পর প্রবাসী নারী পর্যটকের মরদেহ উদ্ধার

---মোংলায় সুন্দরবনে ঘুরতে এসে জালীবোট ডুবে নিখোঁজ যুক্তরাষ্ট্র প্রবাসী নারী পাইলট রিয়ানা আফজালের লাশ উদ্ধার করেছে কোস্ট গার্ড। দীর্ঘ অভিযানে নিখোঁজের ৪৮ ঘন্টা পর ওই নারী পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়। আজ সোমবার (১০ নভেম্বর) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

কোস্ট গার্ড বলেন,  ৮ নভেম্বর শুক্রবার ১৩ জন পর্যটক সুন্দরবনে ভ্রমণের উদ্দেশ্যে ঢাকার উত্তরা থেকে প্রথমে দাকোপ উপজেলার রেখামারী এলাকায় একটি রিসোর্ট ভাড়া করে। সেখানে রাত্রীযাপন শেষে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে জালি বোট যোগে মোংলার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বোটটি দুপুর ১টার দিকে সুন্দরবনের ঢাংমারি খাল সংলগ্ন পশুর নদীর ত্রিমোহনায় পৌঁছালে প্রবল ঢেউয়ে বোটটি উল্টে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় ১২ জন পর্যটককে জীবিত উদ্ধার করা হলেও রিয়ানা আফজাল নামের নারী পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়নি। পরবর্তীতে বোটে থাকা এক ব্যক্তি বিষয়টি কোস্ট গার্ডকে অবগত করেন।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড মোংলা বেইজ ও স্টেশন হারবারিয়া হতে দুইটি উদ্ধারকারী দল কোস্ট গার্ড বোট যোগে এবং বন বিভাগের সদস্যরা অতিদ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিখোঁজ পর্যটকের অনুসন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করে। ২ দিনের ধারাবাহিক অনুসন্ধানের পর সোমবার সকালে মোংলার জয়মনি এলাকায় অবস্থিত (খাদ্যগুদাম) সাইলো জেটি সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মৃতদেহ পরবর্তীতে চাঁদপাই নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, পর্যটকদের সুরক্ষা ও ঝুকিঁমুক্ত ভ্রমণ নিশ্চিতে বাংলাদেশ কোস্ট গার্ড এধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানায় তিনি।





সুন্দরবন এর আরও খবর

সুন্দরবনে বাঘের কবলে এক মৌয়াল সুন্দরবনে বাঘের কবলে এক মৌয়াল
পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
মাগুরায় বিশ্ব স্বাস্থ্য দিবসে র‍্যালী ও আলোচনা সভা মাগুরায় বিশ্ব স্বাস্থ্য দিবসে র‍্যালী ও আলোচনা সভা
সুন্দরবনকে যেকোনো মূল্যে বিষমুক্ত করা হবে : বন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সুন্দরবনকে যেকোনো মূল্যে বিষমুক্ত করা হবে : বন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
সুন্দরবনে মধু আহরণের মৌসুম শুরু সুন্দরবনে মধু আহরণের মৌসুম শুরু
সুন্দরবনে কুমিরের পেটে যাওয়া সুব্রতের ঘরে এল ছেলে সন্তান সুন্দরবনে কুমিরের পেটে যাওয়া সুব্রতের ঘরে এল ছেলে সন্তান
ঈদে অপরাধ নিয়ন্ত্রণে সুন্দরবনে রেড এ্যালার্ট; বন কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল ঈদে অপরাধ নিয়ন্ত্রণে সুন্দরবনে রেড এ্যালার্ট; বন কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল
সুন্দরবনের গোলপাতা বহনে প্রস্তুত হচ্ছে পেটকাটা বড় নৌকা সুন্দরবনের গোলপাতা বহনে প্রস্তুত হচ্ছে পেটকাটা বড় নৌকা
সুন্দরবনে গোলপাতা আহরণ মৌসুম শুরু সুন্দরবনে গোলপাতা আহরণ মৌসুম শুরু
৩ মার্চ থেকে সুন্দরবনে গোলপাতা আহরণ মৌসুম শুরু ৩ মার্চ থেকে সুন্দরবনে গোলপাতা আহরণ মৌসুম শুরু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)