বুধবার ● ১৯ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » মাগুরায় ইউনিয়ন বিএনপি’র দ্বন্দ্বে অফিস ভাঙচুর
মাগুরায় ইউনিয়ন বিএনপি’র দ্বন্দ্বে অফিস ভাঙচুর
মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলা হাজিরাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম ও আলমখালী বাজার ইউনিয়ন বিএনপির রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে।
বুধবার সকালে মাগুরা সদর উপজেলা আলমখালি বাজারে ইউনিয়ন বিএনপির রাজনৈতিক কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।
এ হামলার ঘটনা বেশ কয়েকজন আহত হয়েছে আহতদেরকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, সাচানী গ্রামের কাশেম বিশ্বাসের পুত্র বাইসাইকেল মিস্ত্রি হামিদুল (৪০), রাজারামপুর গ্রামের আক্কাস মল্লিকের পুত্র প্রবাস ফেরত আতিয়ার মল্লিক ও রাজারামপুর গ্রামের কামরুল বিশ্বাসের পুত্র জাকারিয়া।
প্রত্যক্ষদর্শীদের মতে, হাজরাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সলেমান ও সাবেক সাধারণ সম্পাদক মতিয়ারের নেতৃত্বে কয়েকশত বিএনপির রাজনৈতিক কার্যালয়ে হামলা চালায় ভাঙচুর করেছে।
মাগুরা সদর থানার অফিসার্স ইনচার্জ আইয়ুব আলী বলেন, ইউনিয়ন বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে । এ সময় ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ে থাকা মোটরসাইকেল আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র ভাঙচুর করা হয় । এ ঘটনায় উভয়পক্ষেই আহত হয়েছে। আহতদেরকে মাগুরা ২৫০ জন সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়ন রয়েছে।






শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম
স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা
মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও গণমিছিল
মাগুরায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিকে গণসংবর্ধনা প্রদান
দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত 