শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ২৭ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » নড়াইল-২ আসনে ধানের শীষে জর্জের মনোনয়ন দাবিতে বিশাল গণমিছিল
প্রথম পাতা » রাজনীতি » নড়াইল-২ আসনে ধানের শীষে জর্জের মনোনয়ন দাবিতে বিশাল গণমিছিল
১৪৮ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৭ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইল-২ আসনে ধানের শীষে জর্জের মনোনয়ন দাবিতে বিশাল গণমিছিল

---নড়াইল প্রতিনিধি; নড়াইল-২ আসনে ধানের শীষে মনোনয়ন দাবিতে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জের পক্ষে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে নড়াইল শহরের পুরাতন বাসটার্মিনাল চত্বর থেকে গণমিছিল বের হয়ে রূপগঞ্জ এলাকা প্রদক্ষিণ করে। এর আগে পথসভায় বক্তব্য দেন- বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহরিয়ার রিজভী জর্জ।

তিনি বলেন, ২৩৭টি আসনে বিএনপির দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হলেও নড়াইল-২ আসনে এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা হয়নি। মনোনয়ন প্রত্যাশী হিসেবে আমি প্রতিদিন নির্বাচনী এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছি। দলীয় নেতাকর্মীসহ জনসাধারণ আজকের (বৃহস্পতিবার) বিশাল গণমিছিলে অংশগ্রহণ করেছেন। দলীয় মনোনয়ন পেলে নড়াইল-২ আসনটি তারেক রহমানকে উপহার দিতে পারব ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন-জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস, জেলা কৃষকদলের সাবেক আহবায়ক নবির হোসেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান, নড়াইল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরমান আলী খান, বিএনপি নেতা সোহেল রানা লাক্সমি, সদর উপজেলা যুবদলের আহবায়ক তরিকুল ইসলাম পিয়াল, সদস্য সচিব আরিফুল আকবর মিল্টনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।





রাজনীতি এর আরও খবর

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম
স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা
মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও  গণমিছিল মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও গণমিছিল
মাগুরায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল মাগুরায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিকে গণসংবর্ধনা প্রদান পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিকে গণসংবর্ধনা প্রদান
দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ