রবিবার ● ৩০ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » শিক্ষা » শ্রীপুরে শিক্ষার্থীদের স্কুল ফিডিং ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
শ্রীপুরে শিক্ষার্থীদের স্কুল ফিডিং ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষে শিক্ষার্থীদের স্কুল ফিডিং ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলার সদর ইউনিয়নের মদনপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মদনপুর মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক আলিনুর শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মামুন খান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. হুসাইন রাসেল, উপ-সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, এফ.এ(এ.আই) মো. সোহাগ হোসেন, মদনপুর জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক খলিফা তৈয়েবুর রহমান, মদনপুর দাখিল মাদ্রাসার সহ-সুপার মো. ওলিউল্লাহ প্রমুখ।






শ্রীপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ
পাইকগাছায় শিকড় শিখন কেন্দ্র পরিদর্শন
আশাশুনিতে এবিসি কেজি স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ
মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ সম্পন্ন
মাগুরায় কারিগরি শিক্ষার প্রসারে জব ফেয়ার ও সেমিনার
টানা ষষ্ঠবারের মতো জেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হলেন ড.মুসাফির নজরুল
নড়াইলে পার্ব্বতী বিদ্যাপীঠের ১০৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা
পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 