শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ২ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » শিক্ষা » মাগুরায় সরকারি মাধ্যমিক শিক্ষকদের ফের আন্দোলন, ভোগান্তিতে শিক্ষার্থীরা
প্রথম পাতা » শিক্ষা » মাগুরায় সরকারি মাধ্যমিক শিক্ষকদের ফের আন্দোলন, ভোগান্তিতে শিক্ষার্থীরা
২৪৭ বার পঠিত
মঙ্গলবার ● ২ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় সরকারি মাধ্যমিক শিক্ষকদের ফের আন্দোলন, ভোগান্তিতে শিক্ষার্থীরা

---মাগুরা প্রতিনিধি : মাগুরায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা চার দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন।কর্মবিরতির কারণে বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা বন্ধ রয়েছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, চার দফা দাবির ব্যানার প্রধান ফটকে ঝুলিয়ে শিক্ষকরা অবস্থান ধর্মঘট পালন করছেন। কর্মবিরতির কারণে নির্ধারিত সময়ে পরীক্ষা না নেওয়ায় হতাশ হয়ে অনেক শিক্ষার্থী পরীক্ষার উপকরণ নিয়ে এসে ফিরে যেতে বাধ্য হয়।
পরীক্ষা না হওয়ায় অভিভাবকদের মধ্যেও ক্ষোভ দেখা দিয়েছে। তারা অভিযোগ করে বলেন, শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষক ও প্রশাসনের দ্বন্দ্বের বলি যেন শিশুদের হতে না হয়।
অন্যদিকে শিক্ষকরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা এই কর্মবিরতি পালন করছেন। দীর্ঘদিনের বঞ্চনার প্রতিবাদে আন্দোলন করতে বাধ্য হয়েছেন বলেও জানান তারা। দ্রুত দাবি মেনে নিলে কর্মবিরতি তুলে নিয়ে শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান ও পরীক্ষা কার্যক্রমে ফিরবেন বলেও আশ্বাস দেন শিক্ষকেরা।





শিক্ষা এর আরও খবর

মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ
পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত
পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল
পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু
পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা
পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আর্কাইভ