শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ১১ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শাহিনুর আটক
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শাহিনুর আটক
১৬১ বার পঠিত
বৃহস্পতিবার ● ১১ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শাহিনুর আটক

---খুলনার পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ১০ ডিসেম্বর বুধবার এ অভিযান পরিচালিত হয়।

সংশ্লিষ্ট তথ্য সূত্রে জানা যায়, উপজেলার উত্তর সুলুয়া গ্রামের গোলবাড়ি মোড়ে মোঃ মিজানুর রহমানের বালুর স্তুপের দক্ষিণ পাশে পাকা রাস্তার ওপর সন্দেহজনকভাবে অবস্থান করায় একজনকে আটক করে ডিবি পুলিশ। এসময়ে তার দেহ তল্লাশি করে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মোঃ শাহীনুর রহমান গাজী (৪৫)সাতক্ষীরা জেলার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মাছিয়াড়া গ্রামের মৃত ইছহাক আলী গাজীর পুত্র।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহীনুর রহমান স্বীকার করেন যে তিনি পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে নিজের হেফাজতে রাখতেন এবং সুযোগমতো তা বিক্রি করতেন। এ ঘটনায় পাইকগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী একটি মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়ে পাইকগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া বলেন, আটক ব্যক্তিকে বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





অপরাধ এর আরও খবর

নড়াইলের পূর্বকলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বাড়ি নির্মাণের প্রতিবাদে মানবববন্ধন নড়াইলের পূর্বকলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বাড়ি নির্মাণের প্রতিবাদে মানবববন্ধন
শ্রীপুরের বরিশাট গ্রামে একই রাতে  ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরি! শ্রীপুরের বরিশাট গ্রামে একই রাতে ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরি!
পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত
পাইকগাছায় জাল জালিয়াতির মাধ্যমে গ্রাম পুলিশে চাকরি; ছয় বছরের কারাদণ্ড পাইকগাছায় জাল জালিয়াতির মাধ্যমে গ্রাম পুলিশে চাকরি; ছয় বছরের কারাদণ্ড
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রান গেল পাইকগাছার দুই ভায়রা ভাইয়ের দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রান গেল পাইকগাছার দুই ভায়রা ভাইয়ের
মাগুরায় পৃথক অভিযানে ইয়াবা, ফেন্সিডিলসহ  গ্রেফতার ৪ মাগুরায় পৃথক অভিযানে ইয়াবা, ফেন্সিডিলসহ গ্রেফতার ৪
শ্রীপুরে অবৈধ চায়না জাল জব্দ; পুড়িয়ে ধ্বংস শ্রীপুরে অবৈধ চায়না জাল জব্দ; পুড়িয়ে ধ্বংস
মাগুরায় তেলের পাম্পে ভ্রাম্যমান আদালতের অভিযান; মামলা মাগুরায় তেলের পাম্পে ভ্রাম্যমান আদালতের অভিযান; মামলা
পাইকগাছায় আশ্রয়ণ প্রকল্পে ঘরের আড়ায় গঁলায় রশি দিয়ে যুবুকের আত্মহত্যা পাইকগাছায় আশ্রয়ণ প্রকল্পে ঘরের আড়ায় গঁলায় রশি দিয়ে যুবুকের আত্মহত্যা
মাগুরায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক মাগুরায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আর্কাইভ