শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ১৮ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » নড়াইল-১ আসনে বিএনপির প্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
প্রথম পাতা » রাজনীতি » নড়াইল-১ আসনে বিএনপির প্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
২৭৪ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৮ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইল-১ আসনে বিএনপির প্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

---নড়াইল প্রতিনিধি ; ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নড়াইল-১ আসনে (কালিয়া উপজেলা ও সদরের আংশিক) বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলীয় নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন-জেলা নির্বাচন অফিসার আব্দুস ছালেক, নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আজিজুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মুর্শেদ জাপল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, কালিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আসজাদুর রহমান মিঠু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়াদাত কবির রুবেলসহ অনেকে।

এ ব্যাপারে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মুর্শেদ জাপল বলেন, নড়াইল-১ আসনে দলীয় প্রার্থী জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের জন্য আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যোগ্য নেতা বিশ্বাস জাহাঙ্গীর আলমকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আশা করছি, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা জাহাঙ্গীর আলমকে বিজয়ী করবেন। তিনি দীর্ঘ ৩২ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে আছেন। নেতাকর্মীসহ সাধারণ মানুষের পাশে আছেন। আমরা সবার কাছে দোয়া প্রার্থী। আশা করছি সবাই পাশে থাকবেন।





রাজনীতি এর আরও খবর

পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ

আর্কাইভ