রবিবার ● ৪ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় এনজিও বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় এনজিও বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় এনজিও বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এনজিও কর্মকর্তাদের নিয়ে রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, খাদ্য নিয়ন্ত্রক মো. হাসিবুর রহমান, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, নির্বাচন কর্মকর্তা মো. বজলুর রশীদ, পিআইও রাজিব বিশ্বাস, এনজিও কর্মকর্তাদের মধ্যে ডিএসকে রিজিওনাল ম্যানেজার মো. আবুল হাসান সিদ্দিকী, ডরপ উপজেলার সময়ন্বয়ক শরিফুল আলম তুহিন, সুশীলদের মো. আয়ুব আলী, ওয়ার্ল্ডভিশন এরিয়া প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব সরদার, ইপিআরএল মো. মনিরুল ইসলাম, ফ্রেন্ডশিপের নাসরীন আক্তার, এলইডিএআরএস এস এম আফজাল হুসাইন, প্রতিভা গোবিন্দ দাশ, জেসিএফ মো. ফরিদুল ইসলাম, সার্স প্রশান্ত কুমার রায়, ব্র্যাক এর মাহবুবর রহমান সহ অন্যান্য এনজিও কর্মকর্তা ও প্রতিনিধিগণ। সভায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহযোগিতা সহ প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন, যেমন বাল্যবিবাহ রোধ সহ বিভিন্ন কুফল সম্পর্কে অনুষ্ঠানে সকলের দৃষ্টি আকর্ষণ করা, স্বাস্থ্য সুরক্ষায় স্যানেটারি ও নলকূপ স্থাপন, রাস্তা সংস্কার, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা, যুবদের প্রশিক্ষণে সকলকে এগিয়ে আসার আহবান জানান এবং গুরুত্ব আরোপ করা হয়। সাথে সাথে পাইকগাছা উপজেলার সকল এনজিও কে মাসিক মিটিং উপস্থিত থেকে তাদের কার্যক্রম সম্পর্কে সকলকে অবহিত করার আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।






ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে মাগুরায় শোভাযাত্রা ও আলোচনা সভা
হামের ফ্রি আইসিইউ সেবা নিশ্চিত করার দাবিতে মাগুরায় বিজ্ঞান আন্দোলন মঞ্চের সমাবেশ
পাইকগাছায় জেলা পরিষদের উদ্যোগে সাইকেল, সেলাই মেশিন ও ঈদ সামগ্রী প্রদান
পাইকগাছায় ভুমিহীন সংগঠনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট বৃদ্ধির দাবি
মাগুরায় ভূমি সেবা মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং
পাইকগাছায় আধুনিক প্লান্টে মনুষ্য বর্জ্য পরিশোধন শুরু
মাগুরা পৌরসভার আধুনিকায়ন ও উন্নয়নে আরইউটিডিপি কর্মশালা
মাগুরায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 