মঙ্গলবার ● ২৭ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » রাজনীতি » নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী নাগিব হোসেনের নির্বাচনী পথসভা ও মিছিল
নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী নাগিব হোসেনের নির্বাচনী পথসভা ও মিছিল
নড়াইল প্রতিনিধি; নড়াইল-১ আসনে (কালিয়া উপজেলা ও সদরের আংশিক) স্বতন্ত্র প্রার্থী (কলস প্রতীক) জিয়া পরিষদ নড়াইল জেলা শাখার সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক বি এম নাগিব হোসেনের নির্বাচনী পথসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে নির্বাচনী এলাকার বিভিন্ন অঞ্চলে এসব কর্মসূচী পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন-সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা সরদার আনোয়ার হোসেন, কালিয়া পৌর বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, বিএনপি নেতা সেলিম রেজা ইউসুফ, জেলা কৃষকদলের সাবেক সভাপতি এম রেজাউল করিম, জেলা জাসাসের সাধারণ সম্পাদক স ম ইকরাম রেজা, শ্রমিকদল নেতা দেলোয়ার হোসেন দিলুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বি এম নাগিব হোসেন বলেন, বিএনপির দলীয় মনোনয়ন না পেয়ে তৃণমূল মানুষের সমর্থন ও ভালোবাসা পেয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছি। এমপি নির্বাচিত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বারইপাড়া খেয়াঘাটের নির্মাণাধীন সেতুর কাজ দ্রুত বাস্তবায়ন, মহাজন-বড়দিয়া ঘাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সেতু নির্মাণ, কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংখ্যা বৃদ্ধিসহ চিকিৎসা সেবার মানোন্নয়ন, শিল্প কলকারখানা স্থাপনপূর্বক বেকার সমস্যার সমাধান, দুূর্নীতি দমনসহ সব ধর্মালম্বীদের নিয়ে বাসযোগ্য নড়াইল-১ আসন গড়তে চাই।






পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ 