সোমবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » রাজনীতি » মাগুরায় ধানের শীষের পক্ষে উঠান বৈঠক
মাগুরায় ধানের শীষের পক্ষে উঠান বৈঠক
মাগুরা প্রতিনিধি : মাগুরা-১ আসনের ধানের শীষের প্রার্থী মনোয়ার হোসেন খানের পক্ষে মাগুরা পৌরসভার ৭ নং ওয়ার্ডের কান্দা বাশকোটা এলাকায় সোমবার বিকালে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়। উঠান বৈঠকে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান উজ্জ্বল, পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপি’র নির্বাচিত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রুমি, ৭ নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ নুরুজ্জামান, সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন, ডলি খাতুন ও ফারজানা খাতুন প্রমুখ। বক্তারা বলেন এবারের নির্বাচনে বিএনপি বিজয় হলে দলের পক্ষ থেকে হতদরিদ্র মানুষের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের ব্যবস্থা করা হবে। আগামীর নতুন বাংলাদেশ গড়তে বিএনপি’র কোন বিকল্প নেই উল্লেখ করে বক্তারা আরো বলেন বিগত সময়ে মাগুরার উন্নয়নে বিএনপি মানুষের পাশে ছিল এবারও থাকবে। উঠান বৈঠকে কান্দা বাশকোটা এলাকার শতাধিক নারী অংশ নেয়।






পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার 