শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

SW News24
সোমবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » অপরাধ » গড়ইখালী ইউপি চেয়ারম্যানকে লাঞ্ছিত করার ঘটনায় পরিষদের জরুরি সভা
প্রথম পাতা » অপরাধ » গড়ইখালী ইউপি চেয়ারম্যানকে লাঞ্ছিত করার ঘটনায় পরিষদের জরুরি সভা
১৬৩ বার পঠিত
সোমবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গড়ইখালী ইউপি চেয়ারম্যানকে লাঞ্ছিত করার ঘটনায় পরিষদের জরুরি সভা

---পাইকগাছা প্রতিনিধি ঃ পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরুকে লাঞ্ছিত করার ঘটনায় পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী রাস্তার পুরাতন ইট উত্তোলন ও বিক্রয় করাকে কেন্দ্র করে স্থানীয় দুই যুবক ১৪ ফেব্রুয়ারী শনিবার সকালে চেয়ারম্যান কেরুকে লাঞ্ছিত করে।

 

এ ঘটনায় ১৫ ফেব্রুয়ারী রোববার বিকালে গড়ইখালী ইউনিয়ন পরিষদে জরুরি সভার আয়োজন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে লাঞ্ছিত ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান পরিষদের সকল সদস্যরা। সভায় চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু, ইউপি সচিব তৈয়েবুর রহমান, ইউপি সদস্য গাউছুল আলী সরদার, আক্তার হোসেন গাইন, শরৎ চন্দ্র মন্ডল, আয়ুব আলী সরদার, অচিন্ত্য সরদার, বিকাশ চন্দ্র মন্ডল, আব্দুল মোমিন, শিউলী পারভীন ও যমুনা রাণী বৈদ্য উপস্থিত ছিলেন।

 

 অভিযোগে জানা গেছে, উপজেলার গড়ইখালী ইউনিয়নের বাইনবাড়িয়া ব্রীজ অভিমুখে এক কিলোমিটার রাস্তা সংস্কারের লক্ষ্যে বিশ্ব খাদ্য কর্মসূচির আওতায় টেন্ডার হয়। উন্নয়ন সংস্থা সুশীলন সংস্কারের কারণে ওই রাস্তায় ছড়ানো ছিটানো পুরাতন নিজ খরচে উত্তোলন করে নেওয়ার জন্য ইউনিয়ন পরিষদকে দেয়। পরে এব্যাপারে ৪ ডিসেম্বর ২০২৫ পরিষদ সভা করে সিদ্ধান্ত নেয় চেয়ারম্যান নিজ খরচে ইট উত্তোলন করবেন এবং বিক্রয় করে উত্তোলন খরচ সমন্বয় করবেন। প্রয়োজনে পরিষদের কাজে লাগানোর জন্য অবশিষ্ট ইট সংরক্ষণ করে রাখার সিদ্ধান্ত হয়। পরিষদের সিদ্ধান্ত মোতাবেক চেয়ারম্যান আব্দুস সালাম কেরু নিজ খরচে ইট উত্তোলন করে রাস্তার পাশে মজুদ করে রাখে। এরপর উপজেলা প্রকৌশল দপ্তর থেকে জাতীয় সংসদ নির্বাচনে দক্ষিণ কুমখালী কেন্দ্রের রাস্তা সংস্কার কাজে ৫ হাজার ইট ব্যবহার করা হয়। অপরদিকে উত্তোলন খরচের জন্য চেয়ারম্যান সাড়ে ২২ শত ইট পুরাতন ইট এবং আদলা বিক্রয় করেন। এ প্রসঙ্গে জিএম আব্দুস সালাম কেরু বলেন, শনিবার সকালে আমি উন্নয়ন কাজ দেখতে গড়ইখালী বাজারে যায়। সেখানে উপস্থিত রানা ও রমজান রাস্তার পুরাতন ইট নিয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ লাঞ্ছিত করে। অথচ ইট উত্তোলন, উত্তোলন খরচ সমন্বয় এবং সংরক্ষণের বিষয়টি পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী করা হয়েছে। অহেতুক তারা দুজন আমার সাথে অসদাচরণ করেছে। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকার সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এব্যাপারে কথা কাটাকাটি হয়েছে তবে লাঞ্ছিত করার ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন রানা ও রমজান।





অপরাধ এর আরও খবর

মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক
পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি
পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি
পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮ পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩ মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩
পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম
পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের
নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার
লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু

আর্কাইভ