বুধবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় অগ্নিকাণ্ডে মুদি দোকান ভস্মীভূত
পাইকগাছায় অগ্নিকাণ্ডে মুদি দোকান ভস্মীভূত
পাইকগাছায় অগ্নিকাণ্ডে মুদি দোকানের মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। ১৮ ফেব্রুয়ারী রাত ১ টার দিকে উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর গ্রামে মুদি দোকানে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।দোকান মালিক শ্যামনগর গ্রামের সোবহান আলী গাজীর ছেলে জিল্লুর রহমান (৩২)বলেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটতে পারে। রাতে তখন আমরা সবাই ঘুমিয়ে ছিলাম হঠাৎ আগুন দোকানের সবখানে ছড়িয়ে পড়লে টের পেয়ে স্থানীয় লোকজন নিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে কমপক্ষে ৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জিল্লুর রহমান জানান।






মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক
পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি
পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি
পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩
পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম
পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের
নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার
লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু 