শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ২১ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু
১৫৩ বার পঠিত
মঙ্গলবার ● ২১ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু

---খুলনার পাইকগাছা উপজেলায় এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে শুরু হয়েছে। ২১ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রথম দিনেই কেন্দ্রগুলোতে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ লক্ষ্য করা গেছে। পরীক্ষার্থীরা সময়মতো উপস্থিত হয়ে সুশৃঙ্খলভাবে পরীক্ষায় অংশগ্রহণ করে। নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে সার্বিক পরিস্থিতিকে সন্তোষজনক বলে উল্লেখ করেন। তিনি জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসময়ে উপস্থিত ছিলেন, ওসি মোঃ গোলাম কিবরিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, উপজেলায় মোট ১১টি কেন্দ্রে ২ হাজার চারশত সত্তর জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ৭টি এসএসসি, ২টি দাখিল ও ২টি ভোকেশনাল কেন্দ্র রয়েছে। প্রথম দিনে ৪৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।





শিক্ষা এর আরও খবর

পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধা বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধা বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
বদলে গেছে ঐতিহ্যবাহী শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র বদলে গেছে ঐতিহ্যবাহী শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র
পাইকগাছায় দুদকের বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত পাইকগাছায় দুদকের বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাগুরায় ২৮৬ অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি  প্রদান মাগুরায় ২৮৬ অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান
মাগুরায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপন কর্মসূচি মাগুরায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপন কর্মসূচি
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত
পাইকগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ছাতা প্রদান পাইকগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ছাতা প্রদান
পাইকগাছায় আলহেরা দাখিল মাদ্রাসায় কোন শিক্ষার্থী না থাকলেও শিক্ষক -কর্মচারী রয়েছে ১৭ জন পাইকগাছায় আলহেরা দাখিল মাদ্রাসায় কোন শিক্ষার্থী না থাকলেও শিক্ষক -কর্মচারী রয়েছে ১৭ জন
বাংলাদেশে নারী শিক্ষার প্রথম প্রতিষ্ঠান খুলনার ভুবন মোহিনী বালিকা মাধ্যমিক বিদ্যালয় বাংলাদেশে নারী শিক্ষার প্রথম প্রতিষ্ঠান খুলনার ভুবন মোহিনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়
মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ

আর্কাইভ