শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

SW News24
সোমবার ● ২৭ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » অপরাধ » শ্রীপুরের বরিশাট গ্রামে একই রাতে ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরি!
প্রথম পাতা » অপরাধ » শ্রীপুরের বরিশাট গ্রামে একই রাতে ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরি!
১৫৪ বার পঠিত
সোমবার ● ২৭ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্রীপুরের বরিশাট গ্রামে একই রাতে ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরি!

---মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে বরিশাট গ্রামে একই রাতে একই সময়ে আপন দুই ভাইয়ের ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরি হয়েছে।
রবিবার দিবাগত রাত আনুমানিক ২.৩০মিনিটের সয়ম এ চুরি সংঘটিত হয়েছে বলে গরুর মালিক মনে করছেন।
শ্রীপুর উপজেলার বরিশাট নতুন পাড়া গ্রামের মৃত আব্দুল জলিল বিশ্বাসের বড় ছেলে মাহবুব বিশ্বাস  ও খবির বিশ্বাসের বাড়িতে দূধর্ষ এ চুরির ঘটনা ঘটে। প্রতিদিনের মতোই গরুকে খাবার দিয়ে রাতে ঘুমাতে যায় তাদের পরিবারের লোকজন । প্রকৃতির ডাকে সাঁড়া দিয়ে রাত আনুমানিক ২.৩০মিনিটের সময় মাহবুব বিশ্বাস দেখতে পায় তার গোয়াল ঘরের তালা ভাঙ্গা! গোয়াল ঘরের ভিতরে যেয়ে দেখতে পায় তার ২টা গরুর একটাও  নাই। অনেক খোঁজা খুঁজি করে কোথাও পাওয়া আর গরুগুলো পায়নি। ইতিমধ্যেই তিনি জানতে পারেন তার ছোট ভাই খবির বিশ্বাসের গোয়াল থেকেও ৩টি গরু ও ১টি ছাগল চুরি হয়ে গেছে। খবির উদ্দীন বিশ্বাস জানান, তার ৩টা গরু ও ১টা ছাগলের বাজার মূল্য আনুমানিক প্রায় ৪লক্ষ টাকা। অপর দিকে মাহবুব বিশ্বাস বলেন, তার ২টি গরুর বাজার মূল্য আনুমানিক ২লক্ষ টাকা। গরু গুলো চুরি হওয়া খামারী পাগল প্রায়। তারা অনেক ধার দেনা করে গরু গুলো লালন পালন করছিল সামনে কোরবানিতে বিক্রি করবে বলে। এখন খামারীরা নি:স্ব হয়ে পথে বসার উপক্রম। এ ঘটনায় বরিশাটসহ আশেপাশের গ্রামের খামারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
এ ব্যাপারে শ্রীপুর থানা পুলিশকে মৌখিক ভাবে জানালে তারা সরোজমিনে এসে দেখে গেছেন। লিখিত অভিযোগ পেলে তারা তদন্ত করে অভিযান পরিচালনা করবেন বলে জানা যায়।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; তিনজন আটক পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; তিনজন আটক
মাগুরায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মাগুরায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
পাইকগাছায় চার ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমনা পাইকগাছায় চার ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমনা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি; থানায় অভিযোগ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি; থানায় অভিযোগ
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার প্রতিবাদ ও বিচারের মানববন্ধন ও সমাবেশ মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার প্রতিবাদ ও বিচারের মানববন্ধন ও সমাবেশ
যুবদল নেতা সাকের হত্যার মৃত্যুতে সংবাদ সম্মেলন করেছে মাগুরা বাস মিনিবাস মটর শ্রমিক ইউনিয়ন যুবদল নেতা সাকের হত্যার মৃত্যুতে সংবাদ সম্মেলন করেছে মাগুরা বাস মিনিবাস মটর শ্রমিক ইউনিয়ন
নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার
পাইকগাছার বোয়ালিয়ায় চলাচলের রাস্তায় মাটি বালু দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি; থানায় অভিযোগ পাইকগাছার বোয়ালিয়ায় চলাচলের রাস্তায় মাটি বালু দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি; থানায় অভিযোগ
মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার ২ মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার ২
পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা

আর্কাইভ