মঙ্গলবার ● ৫ মে ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় বাক প্রতিবন্ধীর বসত ঘর আগুনে পুড়ে ছাই
পাইকগাছায় বাক প্রতিবন্ধীর বসত ঘর আগুনে পুড়ে ছাই
পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউপির উওর গড়ের আবাদ গ্রামের বাকপ্রতিবন্ধী আবু ছিদ্দিক সরদারের বসত ঘরে আগুন লেগে ভস্মীভূত হয়েছে। ৫ মে মঙ্গলবার বেলা বারোটার দিকে আগুন লাগার ঘটনা ঘটে।
বাকপ্রতিবন্ধির স্ত্রী কাকুলী বেগম বলেন, মঙ্গলবার বারোটার দিকে আমি পাশের ঘরে ঘুমিয়ে ছিলাম আমার ছেলে বায়জিদ হঠাৎ চিৎকার করে বলে মা আমাদের ঘরে আগুুন লেগেছে। পাশের লোকজন ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন নিভানোর আগেই সব পুড়ে ছাই হয়ে গেছে। ভুক্তভূগী জানান, কারেন্ট তার থেকে আগুন লেগে ঘরের আসবাবপত্রসহ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ক্ষতি হয়েছে। স্থানীয় বাসিন্দা রসিদ সরদার বলেন, বাকপ্রতিবন্ধি ছিদ্দিক সরদার খুবই গরীব, অভাবের দায় কয়েকদিন আগে ধান কাটতে গেছে বাহিরে, এখনো বাড়িতে আসেনি। আমার ধারনা মিটারের পাশের তার নষ্ট হয়ে লুছ কালেকশন সটে আগুন লাগতে পারে। সে খুবই দরিদ্র নতুন করে ঘর নির্মাণ করা তার পক্ষে সম্ভব নাও হতে পারে। সে জন্য সরকারি আর্থিক সহায়তা পেলে ঘর নির্মাণ করা সম্ভব হবে।






মাগুরায় নিখোঁজ ৩ মাসের শিশু পুলিশের যৌথ অভিযানে উদ্ধার
পাইকগাছায় মোটর সাইকেলের ধাক্কায় শিশু শিক্ষার্থীর দাঁত ভেঙে জখম
পাইকগাছায় গাজাসহ আটক আক্তার হোসেনের ৬ মাসের কারাদণ্ড
পাইকগাছায় হাসপাতালে মেয়েকে দেখে বাড়ি ফেরা হলো না আজিজুলের
মাগুরায় কৃষকের জমি দখল, প্রাণনাশের হুমকির অভিযোগ
পাইকগাছায় ঘরের তালা ভেঙ্গে ১২ লাখ টাকার স্বর্ণালংকার চুরি
মাগুরায় নকল বিএসটিআইর সিল ব্যবহার; ৬০ হাজার টাকা জরিমানা প্রতিষ্ঠানকে
শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার; বাইকসহ রুমমেট পালাতক
মাগুরায় রাজিয়া হত্যা মামলায় হাসান শেখের মৃত্যুদণ্ড 