বৃহস্পতিবার ● ১৪ মে ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
মাগুরায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
মাগুরা প্রতিনিধি : মাগুরায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে মাগুরা সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মেহেরুন্নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।
মাগুরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬১টি পরিবারের মাঝে এক বান্ডিল করে ঢেউটিন এবং নগদ ৩ হাজার টাকা করে বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হলো। প্রথম পর্যায়ে ৬১টি পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়েছে। আগামী অর্থবছরের জুলাই মাসে আবেদনকারী ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে পর্যায়ক্রমে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।






পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী
শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক বিষয়ক প্রশিক্ষণ
শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী
শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর
মাগুরা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির জেলা পর্যায়ে পুরস্কার লাভ
পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন 